বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ক্রিকেটের দুনিয়ায় নিজের দুরন্ত পারফরম্যান্সের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বৈভব সূর্যবংশী। যিনি উঠে এসেছেন বিহার (Bihar) থেকে। সেই রেশ বজায় রেখেই এবার বিহারের মাটি সন্ধান পেল ‘লেডি বৈভব’-এর! হ্যাঁ, প্রথমে পড়ে কিছুটা অবাক হলেও বিষয়টি কিন্তু একদমই সত্যি। ১৫ বছর বয়সী বৈভবের পর এবার ক্রিকেটের ময়দানে সবাইকে চমকে দিলেন বিহারের কন্যা অক্ষরা গুপ্তা। যিনি ইতিমধ্যেই দুরন্ত ট্রিপল সেঞ্চুরি করেছেন। পূর্ব চম্পারণের এই ১৯ বছর বয়সী তরুণী বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব-১৯ ODI ট্রফিতে ১২৬ বলে ৩০৬ রান করেছেন। তাঁর পারফরম্যান্স প্রমাণ করেছে যে, ভারতের মেয়েরাও ক্রিকেটে বড় পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে পিছিয়ে নেই।
বিহারের (Bihar) তরুণী অক্ষরা গুপ্তার দুর্দান্ত ইনিংস:
গত বৃহস্পতিবার অর্থাৎ ১৮ জুন, ভাগলপুরের ঐতিহাসিক স্যান্ডিস কম্পাউন্ড স্টেডিয়ামে অক্ষরা গুপ্তা এই অসাধারণ ইনিংস খেলেন। তিনি কার্যত মাঠের চারদিকে ছক্কা ও চারের ঝড় তুলে উপস্থিত সবাইকে অবাক করে দেন। টিম ‘এ’-এর হয়ে ইনিংস শুরু করতে নেমে অক্ষরা প্রথম বল থেকেই নিজের অভিপ্রায় পরিষ্কার করে দেন। তিনি মাত্র ১৬ বলে হাফ-সেঞ্চুরি এবং ৩৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। অক্ষরা ১২৬ বলে ৩০৬ রান করেছেন। যার মধ্যে ৫৫ টি চার ও ৮ টি ছক্কা রয়েছে।
HISTORIC TRIPLE CENTURY! बिहार की बेटी का महा-रिकॉर्ड! 👑🏏🔥
BCA महिला U19 टूर्नामेंट में अक्षरा गुप्ता ने इतिहास रचते हुए नाबाद 306* रनों की अविश्वसनीय पारी खेली है! 🚀💥
📊 रिकॉर्ड्स की सुनामी:
⭐ 126 गेंद, 306* रन (स्ट्राइक रेट: 242.86)
⭐ 55 चौके और 8 गगनचुंबी छक्के! pic.twitter.com/qw2QwgEoRM— Bihar Cricket Association (@BiharCricAssoc) June 18, 2026
টিম ‘এ’ সহজেই জিতে যায়: অক্ষরা গুপ্তার ট্রিপল সেঞ্চুরি এবং সালোনি কুমারীর ৫৭ রানের ওপর ভর করে টিম ‘এ’ ৪৫০ রানের বিশাল রান তোলে। প্রতিপক্ষ দল প্রথম থেকেই চাপে থাকায় কোনও খেলোয়াড়ই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। এর ফলে, টিম ‘সি’ মাত্র ২১.৩ ওভারে ১২১ রানে অলআউট হয়ে যায় এবং টিম ‘এ’ ৩২৯ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে।
আরও পড়ুন: প্রভাবিত হবেন বিপুল সংখ্যক ভারতীয় কর্মী! এই দেশ পরিবর্তন করল ওয়ার্ক ভিসা সংক্রান্ত নিয়ম
ভাইকে দেখে ক্রিকেট খেলা শুরু করেন অক্ষরা গুপ্তা: ম্যাচ-পরবর্তী এক সাক্ষাৎকারে অক্ষরা গুপ্তা জানান যে, তিনি তাঁর ভাইকে দেখে ক্রিকেট খেলা শুরু করেন। পরিবারের সমর্থন পেয়েই তিনি ব্যাট হাতে তুলে নেন। গত ২ বছর ধরে তিনি বিহারের স্টেট দলের প্রতিনিধিত্ব করছেন।
আরও পড়ুন: উপচে পড়ল সরকারি কোষাগার! কর আদায়ের মাধ্যমে জমা পড়ল ৫ লক্ষ কোটি টাকা
এদিকে, এই ম্যাচের আগে অনূর্ধ্ব-১৫ বিভাগে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ৭৫ এবং অনূর্ধ্ব-১৯ বিভাগে সর্বোচ্চ রান ছিল ৬০। অক্ষরার দুরন্ত পারফরম্যান্স এটাই প্রমাণ করে যে তিনি অত্যন্ত প্রতিভাবান। পাশাপাশি, স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কৌরের মতো ভবিষ্যতে তিনিও যে ভারতের জন্য গৌরব বয়ে আনতে পারেন সেই সম্ভাবনাও ক্রমশ স্পষ্ট হচ্ছে।
















