বাংলাহান্ট ডেস্ক : রাত পোহালেই জামাই ষষ্ঠী। জামাইকে আদরযত্ন করার সুযোগ কোনও শ্বশুর শাশুড়িই মিস করতে চান না। তবে এবার জামাইষষ্ঠী পড়েছে শনিবার। অনেক বাড়িতেই শনিবার নিরামিষ (Recipe) দিনের মধ্যে পড়ে। এদিকে বাড়িতে জামাই আসলে তাঁকে তো যেমন তেমন করে আপ্যায়ন করলে চলে না। তাহলে উপায় কী?
জামাই ষষ্ঠী স্পেশ্যাল এঁচোড় পোস্ত রেসিপি (Recipe)
শনিবার বাড়িতে মাছ, মাংস হবে না। তাতেও চিন্তা নেই। মাটন না হোক, জামাইয়ের পাতে এবার তুলে দিন গাছপাঁঠা। এঁচোড় কষিয়ে রাঁধতে পারলে তা দিব্যি টক্কর দেবে পাঁঠার মাংসকে। তাই জামাইষষ্ঠীর আগেই জেনে নিন এঁচোড়ের এক জবরদস্ত রেসিপি-

এঁচোড় পোস্তর উপকরণ:
এঁচোড়- ২৫০ গ্রাম
পোস্ত- ৪ টেবিল চামচ
দারচিনি- ১-২ টি
এলাচ- ৩-৪ টি
লবঙ্গ- ২-৩ টি
গোটা জিরে- ১ চা চামচ
আদা রসুন বাটা- ১ চা চামচ
জিরেগুঁড়ো- আধ চা চামচ
হলুদ গুঁড়ো- আধ চা চামচ
লঙ্কা গুঁড়ো- আধ চা চামচ
গরম মশলা গুঁড়ো- আধ চা চামচ
কাঁচালঙ্কা- ৩-৪ টি
আরও পড়ুন : সব রোগের চিকিৎসা নয়, কোন কোন ক্ষেত্রে মিলবে আয়ুষ্মান কার্ডের সুবিধা? জেনে নিন
এঁচোড় পোস্তর প্রণালী: এঁচোড় ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিন প্রথমে। অন্যদিকে পোস্ত (Recipe) বেটে রেডি করে রাখুন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ফোরন দিন দারচিনি, এলাচ, লবঙ্গ আর জিরে। তার মধ্যে এঁচোড় দিয়ে ভালো করে ভেজে নিন। এরপর দিয়ে দিন আদা রসুন বাটা।
আরও পড়ুন : জামাইয়ের পাতে ইলিশ দেবেন, কত করে চলছে দাম? জেনে নিন বাজারের হালহকিকত
এবার পালা সমস্ত গুঁড়ো মশলার। একে একে সমস্ত মশলা দিয়ে সামান্য জল দিয়ে বেশ করে কষান। কাঁচালঙ্কা আর নুন দিয়ে ততক্ষণ কষান যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে। এরপর আরও কিছুটা জল দিয়ে আঁচ কমিয়ে রান্না হতে দিন ১৫ মিনিট মতো। শেষে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এঁচোড় পোস্ত।













