ফের একবার ক্রিকেটের মাঠে জুটি বাঁধবেন মহারাজ ও যুবরাজ! উচ্ছসিত সৌরভ গাঙ্গুলীর ভক্তরা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ যুবরাজ সিং (Yuvraj Singh) সীমিত ওভারের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। ভারতীয় দলকে (Indian Cricket Team) দুটি ফরম্যাটে বিশ্বকাপ জেতানোয় বড় ভূমিকা ছিল এই পাঞ্জাব তনয়ের। আর ভারতীয় দলে অত্যন্ত অল্পবয়সে যার কারণে তিনি সুযোগ পেয়েছিলেন তিনি হলেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

তাই বরাবর সৌরভকে নিজের দাদার মতোই সম্মান করে এসেছেন যুবরাজ। মাঠে যখন জুটি বাঁধতেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসের সেরা দুই বাঁ-হাতি তারকা, তখন বিপক্ষ শিবিরের মনে ত্রাসের সঞ্চার হতো। দুজনে আইপিএলের মঞ্চেও একসাথে জুটি বেঁধেছিলেন ২০১১ সালে। তবে সেবার প্রাথমিক ভাবে সৌরভ দল না পাওয়ায় এবং পরের মরশুমে ক্যান্সারের চিকিৎসার কারণে যুবরাজ ছিটকে যাওয়ায় পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়া ফ্রাঞ্চাইজির হয়ে তাদের খুব বেশিদিন একসাথে মাঠে দেখা যায়নি।

তবে ভক্তদের সেই আফসোস এবার মিটতে চলেছে। আইপিএলের মঞ্চে দিল্লি ক্যাপিটালসের হয়ে আবার দুই মহাতারকাকে দেখা যাবে একই ডাগ আউটে। সকলেই জানেন যে জেএসডব্লিউ গ্রূপের মালিকানাধীন দলটির ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ পদে বসতে চলেছেন সৌরভ। দলের ক্রিকেট সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে তার হাতেই।

আরও পড়ুন: রোহিত, কোহলি বা শুভমান গিল নন, ভারতকে বিশ্বকাপ জেতাবে এই তারকা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান

আর এবার দিল্লির ব্যাটিং কোচের দায়িত্ব নিতে চলেছেন যুবরাজ। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করে যুবরাজকে এই দায়িত্ব দেওয়া হবে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এই সিদ্ধান্তের পরোক্ষে রয়েছে সৌরভ নিজেই। তবে এখনও এই নিয়ে কোনও মন্তব্য করেননি সৌরভ বা যুবরাজ নিজে।

আরও পড়ুন: আবারও পিছিয়ে গেলেন বিরাট কোহলি! ফর্মে না থেকেও বড় রেকর্ড শ্রেয়স আইয়ারের

সৌরভের নেতৃত্বে ২০০২ সালে ন্যাটওয়েস্ট ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। দুই ক্ষেত্রেই ভারতকে ট্রফি জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন যুবরাজ সিং। এবার আরও একবার গুরু-শিষ্যের যুগলবন্দি দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। যদি সত্যি দুই ভারতীয় মহাতারকাকে নিজেদের দলের সঙ্গে যুক্ত করতে পারে দিল্লি ক্যাপিটালস, তবে ২০২৬ মরশুমের হতাশা কাটিয়ে ২০২৭ সালে ট্রফি জয়ের জন্য ফেভারিট হয়ে উঠবে তারা।