‘ভারত অবস্থান পরিবর্তন না করলে যুদ্ধ করব’, সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়ায় হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর

Published on:

Published on:

Pak Defence Minister threatens over suspension of Indus Waters Treaty.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতের তরফে চেনাব প্রকল্প এবং সিন্ধু জলচুক্তি (Indus Waters Treaty) স্থগিত করায় পাকিস্তানের যে রীতিমতো ঘুম উঠেছে তা ফের স্পষ্ট হয়েছে। ইতিমধ্যেই এক সাক্ষাৎকারে পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী , যুদ্ধ শুরু করার কোনও প্রয়োজন নেই। কিন্তু, ভারত যদি মনে করে যে তারা জলের সরবরাহ আটকে দিচ্ছে এবং নির্দিষ্ট কিছু প্রকল্প নির্মাণ করছে। তবে পাকিস্তান অবশ্যই যুদ্ধ লড়বে। তিনি আরও বলেন, ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত পাকিস্তানকে জল সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল। খাজা আসিফ বলেছেন, ‘যখন আমরা অনুভব করব যে পাকিস্তানের পানি নিরাপত্তা বিপন্ন, তখন আমরা অবশ্যই যুদ্ধে যাব।’

সিন্ধু জলচুক্তি (Indus Waters Treaty) স্থগিত হওয়ায় হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর:

পাকিস্তানি টিভি চ্যানেল এআরওয়াই-কে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘জলই জীবন, এবং মানুষ পানি থেকেই জন্মায়। সমগ্র মহাবিশ্ব জপ থেকেই সৃষ্টি। জলই প্রধান।’ তিনি আরও বলেন যে, কিষাণগঙ্গা প্রকল্পসহ ভারতের নির্মিত সমস্ত প্রকল্প পাকিস্তান ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করেছে। কিন্তু, গত এক বছর ধরে সেখানে কী ঘটছে সেই সম্পর্কে পাকিস্তান অবগত নয়। যেটি মূলত সিন্ধু জলচুক্তির অধীনে ঘটেছিল। অন্য একটি সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী পাক-অধিকৃত কাশ্মীরে চলমান বিক্ষোভের সঙ্গে ভারতের যোগসূত্রের দিকেও ইঙ্গিত করেছেন।

Pak Defence Minister threatens over suspension of Indus Waters Treaty.

পাক-অধিকৃত কাশ্মীরের বিক্ষোভের তীব্র নিন্দা জানিয়েছে ভারত: খাজা আসিফ অভিযোগ করেছেন যে, পাক-অধিকৃত কাশ্মীরের বিক্ষোভ ভারতের অবস্থানকে শক্তিশালী করছে। তিন অভিযোগ করেন যে, পাক-অধিকৃত কাশ্মীরের বিক্ষোভকারী, মিডিয়া এবং বিদেশে থাকা সমর্থকেরা একটি ভারতীয় প্রক্সি নেটওয়ার্কের অংশ। এদিকে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইশাক দার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে একটি চিঠি লিখে ভারতের বিরুদ্ধে সিন্ধু জলচুক্তি লঙ্ঘনের অভিযোগের বিষয়টিতে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: ডায়মন্ড লিগে রইলেন চতুর্থ স্থানে! কমনওয়েলথ গেমসের টিকিট ‘কনফার্ম’ করলেন নীরজ চোপড়া

চেনাব ইস্যু উত্থাপন করেছে পাকিস্তান: উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার ‘এক্স’-এ একটি পোস্টে আসিম ইফতিখার আহমেদ বলেন, চিঠিটিতে চেনাব নদী বরাবর ২ টি ভারতীয় পরিকাঠামো প্রকল্পের প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তিনি লিখেছেন, ‘আমি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিকে দক্ষিণ এশিয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কেও অবহিত করেছি…।’ জানিয়ে রাখি যে, ইশাক দার গত এপ্রিল মাসেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিকে একই ধরণের একটি চিঠি লিখেছিলেন।

আরও পড়ুন: আর নয় অপেক্ষা! শেয়ার বাজারে আলোড়ন তুলবে Jio-র IPO, বড় ঘোষণা মুকেশ আম্বানির

সিন্ধু জলচুক্তি: জানিয়ে রাখি যে, বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় ১৯৬০ সালে সম্পন্ন হওয়া সিন্ধু জলচুক্তিটি জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ২০২৫ সালের এপ্রিলে স্থগিত করা হয়। ১৯৬০ সাল থেকে এই চুক্তিটি ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ ও তার উপনদীগুলির জলের বণ্টন ও ব্যবহার নিয়ন্ত্রণ করে আসছে। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ বলেছেন, ইসলামাবাদের উদ্বেগ তুলে ধরতে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি লিওনর জালাবাতা তোরেসের কাছে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর লেখা একটি চিঠি হস্তান্তর করেছেন।