বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ ভারতের জার্সিতে নিজের ষষ্ঠ ওডিআই ম্যাচটি খেলতে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। গত ম্যাচে মাত্র ৪ রানে আউট হওয়ার পর তার ওপর ছিল বাড়তি চাপ। নিজেকে ভারতীয় ওডিআই দলে (Indian Cricket Team) প্রতিষ্ঠা করার চাপ। কিন্তু এইদিন সেই চাপ মাথায় নিয়েই ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করে যেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) বার্তা দিলেন যশস্বী।
এই মুহূর্তে ভারতের জার্সিতে ওডিআই ফরম্যাটে অসাধারণ ছন্দে রয়েছেন শুভমান গিল ও ঈশান কিষাণের মতো তরুণ ক্রিকেটাররা। সেই সঙ্গে দলে রয়েছেন অভিজ্ঞ বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো তারকারা। ফলে ভারতের টপ অর্ডারে জায়গা করে নেওয়াটা একেবারেই সহজ নয়। কিন্তু গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে এবং চলতি ভারত বনাম আফগানিস্তান সিরিজে শতরান করে কোচ গৌতম গম্ভীরকে তাকে নিয়ে ভাবতে বাধ্য করছেন যশস্বী।

এদিন ৮৬ বলে ১১০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতীয় দলকে আফগানিস্থানের দেওয়া ২১৮ রানের টার্গেট ২৯ ওভারের মধ্যে চেজ করতে সাহায্য করেন যশস্বী। নিজের ষষ্ঠ একদিনের ম্যাচে নিজের দ্বিতীয় শতরানটি পেলেন যশস্বী। ভেঙে দিলেন শিখর ধাওয়ানের (৭ ম্যাচ) দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে জোড়া ওডিআই শতরান করার রেকর্ড।
আরও পড়ুন: দুটি IPL ট্রফি জিতেই বাজিমাত, ধোনির CSK-কে টপকে শীর্ষে কোহলির RCB
কিন্তু বিরাট কোহলির অনুপস্থিতিতে দলে কোহলি ফিরলে তিনি কিভাবে সন্দেহ রয়েছে অনেকের। ভারতের লোয়ার অর্ডারে লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারকে সরানোর চেষ্টা করবে না বিসিসিআই। ফলে ঈশান কিষাণ বা যশস্বী জয়সওয়ালের মধ্যে হয়তো শেষপর্যন্ত একজনকে বেছে নিতে হবে টিম ম্যানেজমেন্টকে।
আরও পড়ুন: রোহিত, কোহলি বা শুভমান গিল নন, ভারতকে বিশ্বকাপ জেতাবে এই তারকা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান
আসন্ন ইংল্যান্ড সফরে ভারতীয় দলের ভবিষ্যৎ চেহারা আরো কিছুটা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। সেই সিরিজে পূর্ণশক্তির ব্যাটিং ও বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামবে গৌতম গম্ভীরের দল। টিম কম্বিনেশন ও দলের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন সেই সিরিজেই চূড়ান্ত হয়ে যাবে বলে আশঙ্কা করছেন অনেকে।













