বাংলা হান্ট ডেস্ক: বিজেপি সরকার ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি মতো শুরু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Yojana)। রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করতে প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছেন ৫০ লক্ষ মহিলার হাতে তুলে দেওয়া হয়েছে ৩০০০ টাকা।
অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে আবেদন করবেন কীভাবে (Annapurna Yojana)
গত ১৫ জুন থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। কেন্দ্র ও রাজ্য সরকারের মোট ৫৫ টি প্রকল্প (Annapurna Yojana) সম্পর্কে জনসাধারণকে জানানো এবং পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে এই ক্যাম্প চালু করা হয়েছে। এই সময়ে এই শিবিরগুলিতে বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার পাশাপাশি সরকারি প্রকল্পগুলিতে আবেদন প্রক্রিয়াও চলছে।

কিন্তু এমন অনেকেই রয়েছেন যাঁরা সঠিক সময়ে খবর না পাওয়ায় পৌঁছাতে পারেননি জন কল্যাণ শিবিরে। বিশেষত যে সব মহিলা অন্নপূর্ণা যোজনাতে আবেদন করতে পারেননি।
এই ক্ষেত্রে কী করবেন তাঁরা। জন কল্যাণ শিবিরের ওয়েবসাইটে গিয়ে ‘Know Your Schemes’ অপশনে যেতে হবে। সেখানে ‘অনলাইন ও অফলাইন’ দুই ভাবে আবেদন করা যাবে সে সব স্কিমে, তেমন একটা অপশন আসবে।
সেখানে ওয়েবসাইটে যাওয়ার অপশন দেখা যাবে। অথবা সরাসরি https://socialregistry.wb.gov.in/ -এর ওয়েবসাইটে গিয়েও অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ করা যাবে।
ওই ওয়েবসাইটে গিয়ে সিটিজেন/ফ্যামিলি লগইনে ক্লিক করতে হবে। তারপর সেখানে জেলা ও ফোন নম্বর দিয়ে লগইন করতে হবে। তারপর প্রথমে পরিবারের হেড যিনি, তাঁর ডিটেল দিতে হবে। এর পর পরিবারের সদস্যদের ডিটেল দিয়ে প্রত্যেকের আলাদা আলাদা করে প্রোফাইল ফিলআপ করতে পারবেন সহজেই (Annapurna Yojana)।













