সরকারি কর্মীদের পোয়া বারো! DA-র সাথে হল আরেক বড় ঘোষণা

Published on:

Published on:

government employees(60)
Follow

বাংলাহান্ট ডেস্ক: রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই (West Bengal Budget 2026) সরকারি কর্মীদের (Government Employees) লটারি! একধাক্কায় ২০% ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকারের। বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানালেন ষষ্ঠ পে কমিশনের আওতায় এবার থেকে ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। পয়লা অক্টোবর থেকে নতুন হারে ডিএ মিলবে।

সরকারি কর্মীদের জন্য একাধিক ঘোষণা | Government Employees

রাজ্যের সরকারি কর্মচারী, আধা-সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষকবৃন্দ সকলে পাবেন বর্ধিত হারে ডিএ। উল্লেখ্য, রাজ্যের সরকারি কর্মীরা পাচ্ছেন যষ্ঠ পে কমিশনের আওতায় ১৮ শতাংশ হারে ডিএ। ৪২% ডিএ বকেয়া ছিল। এবার সেই ব্যবধান কমল। ডিএ বৃদ্ধির ঘোষণার পর এবার কেন্দ্র-রাজ্য ফারাক দাঁড়াল মাত্র ২২ শতাংশ।

এদিন বাজেট নথিতে অর্থমন্ত্রী বলেছেন, ‘‘রাজ্যের সরকারি কর্মচারী, আধা-সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষকবৃন্দ সরকারের কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এঁদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, বর্তমানের ১৮ শতাংশ মহার্ঘ ভাতার উপর অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে। অর্থাৎ, মোট মহার্ঘ ভাতার হার হবে ৩৮ শতাংশ।”

Big decision for government employees! If you delay, your CL will be cut

আরও পড়ুন: ‘এল, ঝগড়া করল, মারল, জ্বালিয়ে দিল’, বৈভবের দাপটে অসহায় স্বীকারোক্তি শ্রীলঙ্কার অনুরাগীর, ভাইরাল ভিডিও

অর্থমন্ত্রী আরও বলেন, “পেনশন প্রাপকেরাও অতিরিক্ত ২০ শতাংশ ডিয়ারনেস রিলিফ পাবেন। এই মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি ১ অক্টোবর থেকে কার্যকর হবে।’’ পাশাপাশি ছুটিও বেড়েছে সরকারি কর্মীদের। ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সরকারি ছুটির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এবার থেকে সরকারি ছুটির তালিকায় জুড়ছে ৬ জুলাইও।