বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটের পর রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) মুখে হাসি ফুটেছে। একধাক্কায় ২০ শতাংশ হারে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ফলে এবার থেকে ষষ্ঠ বেতন কমিশনের অধীন ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা। আগামী ১ অক্টোবর থেকে নয়া হার কার্যকর হবে।
ডিএ বৃদ্ধির ফলে সরকারি কর্মীদের বেতন কতটা বাড়বে? | (Government Employees)
এদিন ২০ শতাংশ হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা হওয়ায় একধাক্কায় তাঁদের বেতনও অনেকটা বাড়বে। উদাহরণ হিসেবে বলা যায়, একজন জুনিয়র সরকারি কর্মীর মূল বেতন (বেসিক স্যালারি) যদি ৩০ হাজার টাকা হয়, তাহলে এতদিন ১৮ শতাংশ হারে ডিএ হিসেবে তিনি ৫৪০০ টাকা পেতেন। এবার ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেবে সরকার। অর্থাৎ এবার থেকে তিনি ১১,৪০০ টাকা পাবেন।
আরও পড়ুনঃ মমতা অতীত! ‘নতুন তৃণমূলের’ চেয়ারপার্সন অরূপ রায়, আর কে কোন দায়িত্বে?
একইরকমভাবে কোনও সরকারি কর্মী মূল বেতন যদি ৫০ হাজার টাকা হয়, তাহলে ১৮ শতাংশ হারে ডিএ হিসেবে তিনি এতদিন ৯ হাজার টাকা পেতেন। তবে এবার ৩৮ শতাংশের হিসেবে মাসে ১৯ হাজার টাকা পাবেন তিনি।
এদিন ডিএ বৃদ্ধির এই ঘোষণার পর ডিএ আন্দোলনকারীরা খুশি। এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “ভোটের আগে মুখ্যমন্ত্রী আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা মেটানোর দিকে এগোচ্ছেন। ওনার ভূমিকার জন্য ধন্যবাদ। যা বাকি রয়েছে, সেটাও মিটিয়ে দেবেন”।

এদিকে আজ রাজ্য সরকারি কর্মীদের ২০ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণার পর কেন্দ্র-রাজ্যের ফারাক কমে দাঁড়িয়েছে মাত্র ২২ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ৩৮ শতাংশ হারে পাবেন। আগামী ১ অক্টোবর থেকে পেনশনভোগীরাও সমহারে ডিআর পাবেন।

















