বাংলাহান্ট ডেস্ক : ট্রেনে (Indian Railways) টিকিট কনফার্ম না থাকলে অনেকেই ভাবেন টিটিইর সঙ্গে কথা বলে কিছু একটা ‘ম্যানেজ’ করে নেওয়া যাবে। অনেক ক্ষেত্রে এতে কাজ হয়েও যায়। কনফার্ম সিট পাইয়ে দেন টিটিই। কিন্তু এটা যে আদৌ বৈধ উপায় নয় তা তো সকলেই জানেন। এভাবে সিট পেতে গিয়ে বড় বিপাকেও পড়তে পারেন যাত্রীরা।
ওয়েটিং টিকিটে ট্রেনে (Indian Railways) ওঠা অবৈধ
যাত্রীর কাছে যদি বৈধ টিকিট থাকে এবং ফাঁকা আসন থাকে তাহলে নির্ধারিত নিয়ম মেনে টিটিই অতিরিক্ত ভাড়া এবং প্রয়োজনীয় চার্জ নিয়ে আসন বরাদ্দ করতে পারেন। এক্ষেত্রে টিটিই একটি সরকারি রসিদ বা টিকিট ইস্যু করবেন বৈধ উপায়ে। কিন্তু কেউ যদি রসিদ ছাড়াই টাকা দিয়ে টিটিইর থেকে আসন জোগাড় করার চেষ্টা করেন, তখন তা হয় অবৈধ।

যেকোনো সময় যাচাই: ট্রেনের সফর পথে রেলের ফ্লাইং স্কোয়াড বা বিশেষ টিকিট পরীক্ষক দল যে কোনও স্টেশন থেকে ট্রেনে (Indian Railways) উঠে যাত্রীদের টিকিটের বৈধতা যাচাই করতে পারে। পাশাপাশি গন্তব্য স্টেশনে গিয়েও টিকিট পরীক্ষার মুখে পড়তে হতে পড়ে।
আরও পড়ুন : টানা বৃষ্টিতে ভাসবে কলকাতা, বড় দুর্যোগের সতর্কতা, কেমন থাকবে কালকের আবহাওয়া?
কী পরিণতি হতে পারে: যাত্রীর কাছে যদি বৈধ সংরক্ষিত টিকিট বা টিটিইর দেওয়া রসিদ না থাকে তবে টিকিট বিহীন যাত্রী হিসেবে গণ্য করা হতে পারে। তবে রেলের আইন অনুযায়ী পড়তে হতে পারে জরিমানার মুখে। এমনকি কারাদণ্ড পর্যন্ত হতে পারে।
আরও পড়ুন : মাংস ঠিকঠাক সেদ্ধ করতে কতগুলি সিটি দেবেন? অনেকেই করেন ভুল
রেলের নিয়ম অনুযায়ী, টিকিট কনফার্ম না থাকলে প্রথমে একটি আনরিজার্ভড টিকিট কাটুন। এরপর ট্রেনে উঠে টিটিইর সঙ্গে যোগাযোগ করে ফাঁকা আসন থাকলে নিয়ম মেনে ভাড়া ও অতিরিক্ত চার্জ পরিশোধ করতে হবে। টিটিইর থেকে এরপর রসিদ সংগ্রহ করতে হবে।













