বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে এসেছে ডবল ইঞ্জিন সরকার। বিজেপির শাসনে প্রথম থেকেই বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার সড়ক ব্যবস্থায় বড়সড় বদল আনতে চিংড়িঘাটা (Kolkata) থেকে নিউটাউন পর্যন্ত একটি সুদীর্ঘ এলিভেটেড করিডর নির্মাণের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্য বাজেটের দিনই এই বড় ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।
চিংড়িঘাটা (Kolkata) থেকে নিউটাউন পর্যন্ত এলিভেটেড করিডরের ভাবনা
চিংড়িঘাটার ট্রাফিক জ্যামের পরিস্থিতি বদল করতে সেখানে মেট্রো সম্প্রসারণের কাজ শুরু হয়ে গিয়েছে। এবার চিংড়িঘাটা থেকে নিউটাউন পর্যন্ত প্রায় ৭.৪১ কিমি দীর্ঘ একটি আধুনিক এলিভেটেড করিডর তৈরির চিন্তাভাবনা করা হচ্ছে। সরকারি সূত্রে খবর, করিডরটি ই এম বাইপাস এবং সল্টলেক সেক্টর ফাইভকে সরাসরি সংযুক্ত করবে।

কাদের সুবিধা হবে: ই এম বাইপাস ধরে যারা নিউটাউন, সল্টলেক বা বিমানবন্দরের দিকে যাবেন তাদের জন্য খুবই সুবিধা হবে এই নতুন করিডর নির্মাণ হলে। সেক্টর ফাইভ, নিউটাউনের মতো জায়গায় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত হয়।
আরও পড়ুন : মাংস ঠিকঠাক সেদ্ধ করতে কতগুলি সিটি দেবেন? অনেকেই করেন ভুল
কী কী থাকছে: অফিস টাইমে যানজটের জন্য নাকাল হতে হয় বহু মানুষকে। এলিভেটেড করিডরটি (Kolkata) তৈরি হলে এতে প্রচুর সময় বাঁচবে। জ্যাম এড়িয়ে দ্রুত পৌঁছানো যাবে গন্তব্যস্থলে। জানা যাচ্ছে, প্রস্তাবিত করিডর তৈরিতে আধুনিক পরিকাঠামো ব্যবহৃত হবে। ওঠানামার জন্য বেশ কিছু ব়্যাম্প থেকে এলিভেটেড পার্কিং, নয়েজ ব্যারিয়ার, ব্রিজ হেলথ মনিটরিং সিস্টেম থেকে সিসিটিভি নজরদারির ব্যবস্থাও থাকবে।
আরও পড়ুন : ওয়েটিং টিকিট নিয়ে টিটিইর থেকে ‘ম্যানেজ’ করবেন ভাবছেন? হতে পারে জরিমানা থেকে জেল পর্যন্ত
এই প্রকল্প বাস্তবায়িত হলে আর ট্রাফিক জ্যামের ভোগান্তি থাকবে না বলেই মনে করছে সরকার। সময় অনেকটাই কম লাগবে। ফলে উপকৃত হবেন অফিসযাত্রীরা। সরকার সূত্রে খবর, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করে দ্রুত নির্মাণকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে। ৯০০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে এই প্রকল্পের জন্য।













