চিকিৎসার জন্য কতবার ব্যবহার করা যাবে আয়ুষ্মান কার্ড? জেনে রাখুন সঠিক নিয়ম

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে সবথেকে জনপ্রিয় আয়ুষ্মান ভারত যোজনা। এই প্রকল্পের আওতায় প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা কভার পাওয়া যায়। জনকল্যাণ শিবিরেও এই প্রকল্প নিয়ে ছিল উন্মাদনা। সেই সঙ্গে একটি প্রশ্ন উঠছে, আয়ুষ্মান কার্ড (Ayushman Card) ব্যবহার করে কতবার চিকিৎসা করা যাবে? কোনও নির্দিষ্ট সীমা রয়েছে কি?

কী কী ক্ষেত্রে মিলবে আয়ুষ্মান ভারতের (Ayushman Card) চিকিৎসা?

মূলত হাসপাতালে ভর্তি হলে এবং গুরুতর অসুস্থতার জন্য এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তবে সাধারণ অসুস্থতা, নিয়মিত চেকআপ, আউটডোর পরিষেবা এবং বেশ কিছু দৈনন্দিন চিকিৎসা পরিষেবার খরচ এই প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত নয়। কিন্তু বছরে কতবার ব্যবহার করা যাবে আয়ুষ্মান কার্ড?

How many times ayushman card can be used

কতবার মিলবে সুবিধা: জানিয়ে রাখি, এই কার্ড ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসার সংখ্যার উপর কোনও নির্দিষ্ট সীমা নেই। অর্থাৎ প্রয়োজনে একাধিক বার হাসপাতালে ভর্তি হয়ে এই প্রকল্পের আওতায় চিকিৎসা করাতে পারেন উপভোক্তা বা তার পরিবারের সদস্যরা। উল্লেখ্য, আয়ুষ্মান ভারত প্রকল্পে কিন্তু একটি পরিবারের জন্য বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা কভার পাওয়া যায়।

আরও পড়ুন : বিনামূল্যে বিদ্যুতের জন্য হুড়োহুড়ি, বাড়িতে ভাড়া থাকলে আবেদন করা যাবে পিএম সূর্য ঘর যোজনায়?

কারা এই সুবিধা পাবে: নির্ধারিত অর্থসীমা যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রয়োজন অনুযায়ী একাধিক বার চিকিৎসা নেওয়া যাবে এই প্রকল্পের আওতায়। জানিয়ে রাখি, আয়ুষ্মান ভারত (Ayushman Card) প্রকল্পে পরিবারের সমস্ত যোগ্য সদস্যই সুবিধা পেতে পারেন। নির্দিষ্ট কোনও সদস্যের জন্য আলাদা করে টাকা বরাদ্দ করা হয় না।

আরও পড়ুন : শীর্ষস্থান হাতজাড়া ‘জোয়ার ভাঁটা’র, পরশুরামকে টপকে ‘টপার’ জি বাংলার এই মেগা

সরকারি এবং বেসরকারি দুই ক্ষেত্রেই তালিকাভুক্ত হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে আয়ুষ্মান ভারতের আওতায়। এই প্রকল্পের আওতায় চিকিৎসা পেতে হলে আয়ুষ্মান কার্ড সঙ্গে রাখতে হবে।