বিনামূল্যে বিদ্যুতের জন্য হুড়োহুড়ি, বাড়িতে ভাড়া থাকলে আবেদন করা যাবে পিএম সূর্য ঘর যোজনায়?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে যে কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে আলোচনা শুরু হয়েছে তার মধ্যে অন্যতম পিএম সূর্য ঘর যোজনা (PM Surya Ghar Yojana)। এই প্রকল্পের আওতায় বিনামূল্যে বিদ্যুৎ মেলায় লক্ষ লক্ষ পরিবারের কাছে তা স্বস্তিদায়ক হয়ে উঠেছে। এই প্রকল্পের অধীনে বিদ্যুতের খরচ কমানোর পাশাপাশি সরকার ভর্তুকিও দিয়ে থাকে।

কী এই পিএম সূর্য ঘর যোজনা (PM Surya Ghar Yojana)?

২০২৪ সালে চালু হয় পিএম সূর্য ঘর যোজনা। বাড়ির বিদ্যুতের বিল কমানোর সঙ্গে সঙ্গে পরিবেশবান্ধব অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি করা হল এই প্রকল্পের লক্ষ্য। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলিকে গ্রিড সংযুক্ত ছাদের সৌর প্যানেলের মাধ্যমে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এমনকি সৌর প্যানেল বসানোর জন্য প্রাথমিক খরচও প্রদান করবে সরকার (PM Surya Ghar Yojana)।

Can tenants also apply for pm surya ghar yojana

আবেদনের জন্য ভিড়: সরকার বদলের পর এ রাজ্যেও এই প্রকল্প শুরু হতে চলেছে। সম্প্রতি যে ‘জনকল্যাণ শিবির’ এর আয়োজন করা হয়েছিল সেখানেও বহু মানুষ এই প্রকল্পে আবেদনের জন্য ভিড় জমিয়েছিলেন। ২০২৬-২৭ অর্থবর্ষের শেষের আগে ১ কোটি বাড়িতে সোলার রুফটপ প্যানেল স্থাপন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ইলিশ-চিংড়ি থেকে হারিয়ে যাওয়া মাছ, এই বাজারে মাছ বিক্রি হয় কেজিতে নয় থালায়

কত খরচ করা যাবে: এই প্রকল্পের আওতায় ২ কিলোওয়াট পর্যন্ত সিস্টেম খরচের ৬০ শতাংশ, ২-৩ কিলোওয়াট অতিরিক্ত ক্ষমতার জন্য বাড়তি খরচের ৪০ শতাংশ, ৩ কিলোওয়াট সিস্টেমের জন্য সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ভর্তুকি দেবে সরকার।

আরও পড়ুন : শুক্রবার এক ধাক্কায় পরিষেবা কমছে মেট্রোর, প্রথম ও শেষ মেট্রোর সময়ে কী বদল?

প্রশ্ন উঠছে, কোনও বাড়ির ভাড়াটে কি এই প্রকল্পে আবেদন করতে পারবেন? উল্লেখ্য, এই প্রকল্পের যোগ্যতা অনুযায়ী, পিএম সূর্য ঘর যোজনার সুবিধা পেতে হলে আবেদনকারীর নামে একটি আবাসিক বাড়ি থাকতে হবে এবং সেখানে বৈধ বিদ্যুৎ সংযোগ থাকতে হবে। কোনও ভাড়াটে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না, কারণ তিনি বাড়ির মালিক নন, বিদ্যুৎ সংযোগও তার নামে থাকে না। তবে বাড়ির মালিক যদি পিএম সূর্য ঘর যোজনায় আবেদন করেন তবে বিদ্যুতের খরচ কমবে। এতে ভাড়াটিয়াদের বিদ্যুৎ বিলও কম হবে।