তারাতলা কাণ্ডে মুখ্যমন্ত্রীর মুখে ‘কালী’র নাম! ফিরহাদ ঘনিষ্ঠ এই ব্যক্তি আসলে কে জানেন?

Published on:

Published on:

Who is Kalicharan Banerjee CM Suvendu Adhikari mentioned in Taratala godown collapse case
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার তারাতলার (Taratala Godown Collapse) এক নির্মীয়মাণ গুদামের ছাদ আচমকা ভেঙে পড়ে। ইতিমধ্যেই এই ঘটনায় মৃতের সংখ্যা ১০-এ পৌঁছেছে। বৃহস্পতিবার এই ঘটনা নিয়ে বিধানসভায় বিবৃতি দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে শোনা যায় ‘কালী’ (Kalicharan Banerjee) বলে এক ব্যক্তির নাম। তিনি দাবি করেন, “কালী না বললে কলকাতা পুরসভার কোনও প্ল্যান (পাশ) হয় না”। এরপর থেকেই প্রশ্ন, কে এই কালী?

ফিরহাদ ঘনিষ্ঠ কালী আসলে কে? | (Kalicharan Banerjee)

মুখ্যমন্ত্রীর কালীর পুরো নাম ফাঁস না করলেও জানা যাচ্ছে, এই ব্যক্তির পুরো নাম কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি (অফিসার অন স্পেশ্যাল ডিউটি)।

আরও পড়ুনঃ ‘গা ছাড়া মনোভাব’! আরজি কর মামলায় CBI তদন্তে ক্ষুব্ধ, কী বলল হাইকোর্ট?

জানা গিয়েছে, কালীচরণ ওরফে কালী প্রশাসনিক মহলে অত্যন্ত মেধাবী ও চতুর অফিসার হিসেবে পরিচিত। ২০০৩ সালে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় বসেছিলেন তিনি। সারা রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করার পর ভূমি ও ভূমি রাজস্ব দফতরে চাকরি পান। এর ৩ বছর পর ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস পরীক্ষায় বসেন এবং সেখানে সারা রাজ্যে প্রথম হন।

জানা যায়, ২০০৮ সালে রাজ্য পুলিশে যোগ দিয়েছিলেন কালীচরণ। তবে কোনও কারণবশত প্রশিক্ষণের সময় সেই চাকরি ছেড়ে আবার ভূমি ও ভূমি রাজস্ব দফতরে ফিরে যান। এরপর থেকেই তাঁর রাজনৈতিক প্রভাব বাড়তে শুরু করে বলে খবর।

২০১০ নাগাদ প্রথমবার কলকাতা পুরসভায় ডেপুটেশনে কাজ শুরু করেন কালীচরণ। সেই সময় কেএমসি-র তৎকালীন মেয়র পারিষদ ফিরহাদের পিএ হিসেবে তাঁকে নিয়োগ করা হয়। দীর্ঘ ৮ বছর ফিরহাদের সকল রাজনৈতিক এবং প্রশাসনিক কাজের দেখভাল করেছেন তিনি।

Suvendu Adhikari and Kalicharan Banerjee

শোনা যায়, এরপর কলকাতার মেয়র হিসেবে ফিরহাদ শপথ নেওয়ার পর ‘ক্যামাক স্ট্রিটের’ নির্দেশ মতো কালীচরণকে কেএমসি-র মতো জরুরি জায়গায় নিজের অফিসার অন স্পেশ্যাল ডিউটি (ওএসডি) হিসেবে নিয়ে আসেন ফিরহাদ। এরপর থেকে এত বছর পুরসভায় তাঁর প্রভাব ছিল দেখার মতো।

এবার তারাতলা কাণ্ডে পর মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল এই কালীর নাম। তিনি বলেন, “কালীকে তুললেই সব হয়ে যাবে। কালী না বললে কলকাতা পুরসভার কোনও প্ল্যান (পাশ) হয় না। ও ক্যামাক স্ট্রিটের দ্বারা নিযুক্ত। বাইপাসের পাশে ২০০ কোটি টাকা দিয়ে তৃণমূল ভবন তৈরি করছে এই কালী। আমরা সব বের করেছি”।