কোহলির সাথে সরাসরি কথা বলুক গম্ভীর! বিশ্বকাপের আগে BCCI-কে ধমক বিশ্বজয়ী ক্রিকেটারের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী জুলাই মাসে ভারতীয় দল (Indian Cricket Team) ইংল্যান্ডের বিরুদ্ধে একটি তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। ২০২৭ সালে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি এই সিরিজের মধ্যে দিয়েই শুরু হবে বলে বিশ্বাস করেন ক্রীড়া বিশেষজ্ঞরা। দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতলেও ভারতীয় দলের শক্তির আসল পরীক্ষা হবে বিদেশের মাটিতে। তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এবং গৌতম গম্ভীরের (,Gautam Gambhir) কাছ থেকে বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) ভবিষ্যৎ প্রসঙ্গে বড় প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravi Ashwin)।

গত এক বছরে ব্যাট হাতে ৫০ ওভারের ফরম্যাটে দুর্দান্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। কিন্তু তারা কি আগামী বিশ্বকাপের স্কোয়াডে নিশ্চিত ভাবে জায়গা পাবেন? এই প্রশ্নের কোন নির্দিষ্ট উত্তর এখনো অব্দি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর বা বিসিসিআই, কোনও পক্ষই দেয়নি। আর ঠিক এই জায়গায় সমস্যা রয়েছে ভারতের জার্সিতে ২০১১ ওডিআই বিশ্বকাপ জেতা রবি অশ্বিন।

কিংবদন্তি ভারতীয় স্পিনারের মতে এই মুহূর্তে বিসিসিআইয়ের রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে থাকা পরিকল্পনা সকলের সামনে স্পষ্ট করা উচিত। তারা যদি এখনই নিশ্চিত হয়ে যান যে ভবিষ্যতে তারাই ভারতের জার্সি গায়ে আসন্ন বিশ্বকাপে নামবে, তাহলে দুই কিংবদন্তি অনেক খোলা মনে ক্রিকেট খেলতে পারবে বলে বিশ্বাস অশ্বিনের।

আরও পড়ুন: নষ্ট হবে ব্যালেন্স! বৈভব সূর্যবংশীকে ভারতীয় দলে ঢোকাতে গিয়ে জায়গা হারাচ্ছেন এই তারকা

আর তারা যদি ভারতীয় দলের অংশ না হন, তাহলে এখন থেকে তাদের বিকল্প তৈরি করার চেষ্টা করা উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের। সরাসরি নিজের ইউটিউব চ্যানেলে তিনি জানিয়ে দিয়েছেন যে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ না হলে কোহলি বা রোহিত কাউকেই ভারতীয় দলের সুযোগ দেওয়া উচিত নয়। তার বদলে অন্য ক্রিকেটারদের সুযোগ দিলে বিশ্বকাপের আগে তারা তৈরি হয়ে উঠবেন বলে বিশ্বাস ভক্তদের।

আরও পড়ুন: মাত্র ৬৪ ম্যাচেই ইতিহাস! রোহিত শর্মার ODI রেকর্ড ছুঁয়ে ফেললেন শুভমান গিল! এবার সামনে কারা?

অশ্বিন নিজে মনে করেন যে দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ জিলে শুধুমাত্র আগ্রাসন দেখিয়েই কোনও লাভ হবে না। সেখানে অভিজ্ঞতার একটা বড় দাম রয়েছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে বিরাট কোহলি এবং রোহিত শর্মার অভিজ্ঞতা তরুণদের কাজটা আরো সহজ করে তুলবে বলে বিশ্বাস প্রাক্তন ভারতীয় তারকার।