বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামীকাল থেকে আয়ারল্যান্ডের সফরের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে চলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। আর এই সিরিজের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটবে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবের মাঠে প্রথমবার ভারতীয় সিনিয়র দলের জার্সিতে মাঠে নামবেন ১৫ বছর বয়সের এই বিস্ময় বালক। আইপিএলের মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স তাকে এই বয়সেই সুযোগ দিতে বাধ্য করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI)।
এখন প্রশ্ন হচ্ছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ীদলটির মধ্যে কার জায়গায় বৈভব সুযোগ পাবেন। কারণ ভারত জার্সি গায়ে টপ অর্ডারের বাকি ব্যাটাররা অসাধারণ ফর্মে রয়েছেন। অভিষেক শর্মা গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছিলেন। গোটা নকআউট পর্বে অসাধারণ ছন্দে ছিলেন সঞ্জু স্যামসন। গোটা টুর্নামেন্টেই অত্যন্ত আগ্রাসী ব্যাটিং করে প্রতিপক্ষকে চূড়ান্ত চাপের মুখে ফেলেছিলেন ঈশান কিষাণ।

ফলে এই তিনজনের কাউকেই ভারতীয় দল থেকে বাদ দেওয়া সম্ভব নয়। পুরোনো অধিনায়ক সূর্যকুমার যাদবের জায়গায় নতুন অধিনায়ক হয়ে এসেছেন শ্রেয়স আইয়ার। ফলে তিনি ৪ বা ৫ নম্বরে ব্যাটিং করবেন দলের প্রয়োজনে। ফলে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সামনে একটি রাস্তা খোলা থাকছে।
আরও পড়ুন: শচীনের ক্লাবে প্রবেশ করলেন রোহিত! ২০২৭ বিশ্বকাপের আগে বড় ভরসা পেলো ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপে সাদামাটা পারফরম্যান্স করা তিলক ভার্মা বাদ পড়তে পারেন দল থেকে। তাকে দলে রাখতে গেলে সূর্যবংশীর জায়গা হবে না। ফলে শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণ ভারতীয় টিম ম্যানেজমেন্টের নির্দেশ অনুযায়ী মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন।
আরও পড়ুন: গিলের কাছে শীর্ষস্থান খোয়ালেন কোহলি! বিশ্বকাপের আগে ICC র্যাঙ্কিংয়ে ভারতীয়দের জয়জয়কার
দেখে নেওয়া যাক সূর্যবংশী সমৃদ্ধ ভারতীয় দলের প্রথম একাদশের প্রকৃত রূপ:
বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, হর্ষিত রানা, প্রিন্স যাদব













