টানা ১২০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল, শেষ দফার কাজ নিয়ে জারি বিজ্ঞপ্তি

Published on:

Published on:

Chingrighata 120-hour restriction on flyover
Follow

বাংলা হান্ট ডেস্ক: চিংড়িঘাটা (Chingrighata) ফ্লাইওভারের শুক্রবার রাত আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। আবার সুকান্ত নগরের কাছে বিশ্ব বাংলা সরনিতে পিলার ৩২৬ থেকে ৩২৭ স্প্যানের কাজের জন্য ৩ জুলাই রাত আটটা থেকে ৬ জুলাই সকাল আটটা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। নিউ টাউন বা এয়ারপোর্ট এর দিকে যাওয়ার পরিকল্পনা থাকলে আজকের প্রতিবেদন আপনার জন্য।

চিংড়িঘাটা উড়ালপুলে ১২০ ঘণ্টার নিষেধাজ্ঞা, জারি বিজ্ঞপ্তি (Chingrighata)

অন্তিম পর্যায়ের গার্ডার যুক্ত করা সম্পূর্ণ কাজ এবার হতে চলেছে চিংড়িঘাটায় (Chingrighata)। সেই কারণেই শুক্রবার রাত থেকেই বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল। মোট দুধ অফার ১২০ ঘন্টা বন্ধ রাখা নির্দেশিকা জারি করা হয়েছে।

Chingrighata 120-hour restriction on  flyover

আরও পড়ুন: লাগবে অল্প টাকা, প্রকৃতির মাঝে শান্তি পেতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই গ্রাম থেকে

কবি সুভাষ-কলকাতা বিমানবন্দর মেট্রো করিডরের চিংড়িঘাটায় গার্ডার জুড়ে দেওয়ার অন্তিম পর্যায়ের কাজ শেষ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিংড়িঘাটা উড়ালপুলের যে অংশটি সুকান্ত নগরের দিকে নামছে, তার মাথার উপরের অংশে মেট্রো প্রকল্পের গার্ডার গৌরকিশোর মেট্রো স্টেশনের সঙ্গে জুড়ে দেওয়ার কাজ হবে দুই দফায়। সেই কারণে মোট ১২০ ঘন্টা চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রেখে এই কাজ সম্পন্ন করা হবে।

চিংড়ি ঘাটা মোড়ে রাস্তার এপার থেকে ওপার মেট্রো করিডোর নির্মাণের কাজ শেষ হয়েছে মে মাসে। সেই কাজ তরতর করে এগিয়ে গেছে সুকান্তনগরের দিকে।

এবার গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের সঙ্গে মেট্রো করিডোরের যোগাযোগ স্থাপন হবে। এই কাজের সময় যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে, সেজন্যই চিংড়িঘাটা ফ্লাইওভারে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কলকাতার পুলিস (Chingrighata)।