চকচকে, চওড়া পেটি দেখেই কিনছেন? সেরা স্বাদের ইলিশ চিনুন এভাবে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গিয়েছে ইলিশের (Hilsa Fish) মরশুম। বাজারে উঠেছে তাজা চওড়া পেটির ইলিশ। দেখেশুনে ইলিশ বেছে কিনছেন ক্রেতারা। তবু কোন আকারের বা কত ওজনের ইলিশ বেশি সুস্বাদু তা কি জানেন? মনে করা হয়, মাঝারি আকারের ইলিশ স্বাদে ও গুণের দিক দিয়ে সেরা হয়। কী করে বুঝবেন কোন ইলিশটা স্বাদে সেরা?

ইলিশ (Hilsa Fish) টাটকা কিনা কীভাবে বুঝবেন?

বাজারে গিয়ে দেখে বেছে ইলিশ কেনাই ভালো। ইলিশের গা যদি রূপোলি ও উজ্জ্বল হয় তবে বুঝতে হবে মাছটি টাটকা। ইলিশ টাটকা হলে চোখ স্বচ্ছ, উজ্জ্বল হবে। টাটকা ইলিশের কানকো হয় টকটকে লাল। মাছ হাতে ধরে গায়ে চাপ দিয়ে দেখুন। যদি তা দ্রুত আগের অবস্থায় ফিরে আসে তবে মাছটি টাটকা।

How to identify good hilsa fish

দেখে কিনুন ইলিশ: নদীর ইলিশের গন্ধ মৃদু হয়। অতিরিক্ত কটু গন্ধ থাকে না। পেট বেশি নরম হলে ইলিশ তেমন টাটকা হবে না। সেটা না কেনাই ভালো। অনেকে তেল যুক্ত ইলিশ পছন্দ করেন। তবে ডিম ভরা ইলিশের চাহিদাও কিন্তু কম নয়।

আরও পড়ুন : আজ ফের বন্ধ বিদ্যাসাগর সেতু, কতক্ষণ ব্যাহত হবে যান চলাচল? জেনে নিন আগেভাগে

কত বড় ইলিশে স্বাদ বেশি: বাজারে ইলিশ (Hilsa Fish) কেনার সময় মাছের রঙ, গন্ধ, আকার ভালো করে দেখে নেওয়া উচিত। আকারে যত বড় হবে, ইলিশের স্বাদও তত খোলতাই হবে। টাটকা ইলিশ শক্ত থাকে। অন্যদিকে বাসি হলে পেটের কাছে ধরলেই মাথা আর লেজা হেলে পড়বে।

আরও পড়ুন : রেল আইন এবার আরও কড়া, ট্রেনে ধূমপান করলেই ১০ গুণ বেশি জরিমানা!

ইলিশ মাছ নাকের কাছে নিয়ে আসলে চেনা ইলশে গন্ধ পাওয়া যায়। বাজারে ইলিশ কিনতে গেলে অনেকে ধন্দে থাকে। কোন ইলিশ কিনলে সবথেকে বেশি সুস্বাদু হবে, কত কেজি ওজনের ইলিশ কেনা উচিত। এক কেজির ইলিশ কিনলে একেবারে ঠকতে হবেনা স্বাদে।