আজ ফের বন্ধ বিদ্যাসাগর সেতু, কতক্ষণ ব্যাহত হবে যান চলাচল? জেনে নিন আগেভাগে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আজ রবিবার ফের বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)। পুনর্গঠন ও মেরামতির জন্য আজ বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। এর জেরে ব্যাহত হবে যান চলাচল। কলকাতা থেকে হাওড়ার উদ্দেশ্যে যে গাড়িগুলি যাচ্ছে তাদের জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে।

কতক্ষণ বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)?

এদিন সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। এই সেতু বন্ধ থাকায় ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাটের দিক থেকে আসা দ্বিতীয় হুগলি সেতু গামী গাড়িগুলিকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। বাস এবং গাড়িগুলিকে আন্দুল রোড হয়ে আলমপুর মোড় দিয়ে ১৬ নম্বর জাতীয় সড়কের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

Second Hooghly bridge will be closed today

বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল: শুধু বিদ্যাসাগর সেতু (Second Hooghly Bridge) নয়, বন্ধ থাকছে চিংড়িঘাটা উড়ালপুলও। কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটাতে ৩২৫-৩২৬ নম্বর পিলারের সেগমেন্ট লঞ্চিংয়ের কাজ চলছে। এই কাজের জন্য শুক্রবার রাত ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল।

আরও পড়ুন : গাছপাকা নাকি কার্বাইডে পাকানো, হাতে ধরে রসালো আম চিনবেন কীকরে?

কোন দিক দিয়ে যান চলাচল: ই এম বাইপাস ও বেলেঘাটা মেন রোডের সংযোগস্থল চিংড়িঘাটা মোড় থেকে যে উত্তরমুখী গাড়িগুলি বিধাননগর ও সল্টলেকের দিকে যেতে গিয়ে চিংড়িঘাটা উড়ালপুলে উঠবে, সেই গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ব্রডওয়ের দিকে।

আরও পড়ুন : রাজধানী-শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনে গরমাগরম খাবার, তাও ফ্রিতে! রেলের এই নিয়ম জানেন?

বিল্ডিং মোড় থেকে ঘুরেও গাড়িগুলি সল্টলেক যেতে পারবে। মেট্রোর কাজের জন্য ৩ জুলাই শুক্রবার রাত ৮ টা থেকে ৬ জুলাই সকাল ৮ টা পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ থাকবে বলে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।