ইলিশের থেকেও ঢের দামি, জালে উঠল সাড়ে ৭ লক্ষ টাকার মাছ! চওড়া হাসি মৎস্যজীবীদের মুখে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বর্ষা শুরু মানেই ইলিশের (Hilsa Fish) মরশুমও শুরু। ট্রলার নিয়ে মৎস্যজীবীরা সমুদ্রে যাচ্ছেন ইলিশের আশায়। কিন্তু এবার এখনও পর্যন্ত চাহিদার তুলনায় ইলিশ কম ধরা পড়েছে। তবে সম্প্রতি মৎস্যজীবীদের চমকে দিয়ে জালে উঠে এল ইলিশের থেকেও দামি এক মাছ। কার্যত ভাগ্য বদলে গেল মৎস্যজীবীদের।

জালে উঠল ইলিশের (Hilsa Fish) থেকেও বেশি দামি মাছ

গভীর সমুদ্রে জাল ফেলতেই কার্যত ভাগ্য খুলে গেল মৎস্যজীবীদের। ইলিশের বদলে জালে উঠল ৫ কুইন্টালেরও বেশি সেলে মাছ। জানা গিয়েছে, মোট ৪০ টি সেলে মাছ ধরা পড়েছে জালে। এক একটির ওজন প্রায় ২০-২৫ কেজি। মাছগুলি নিয়ে আসা হয়েছে ডায়মন্ডহারবারের নগেন্দ্র বাজারের হারবার মাছের আড়তে। কিন্তু কেন এত হইচই সেলে মাছ নিয়ে?

Fishermen caught more expensive fish than hilsa fish

 

কেন এত দামি এই মাছ: জানিয়ে রাখি, সেলে মাছ কিন্তু ইলিশের থেকেও ঢের দামি। এই মাছের পটকা থেকে তৈরি হয় ওষুধ। তাই চাহিদা অনেক বেশি। মৎস্যজীবীদের সূত্রে খবর, সেলে মাছের দাম হতে পারে ১৫০০ টাকা কেজি। তবে এই মাছ কিন্তু যথেষ্ট দুর্লভ। কপাল ভালো থাকলেই ধরা দেয় জালে। বর্তমান বাজার দর অনুযায়ী, মাছগুলির মোট দাম দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা।

আরও পড়ুন : স্ত্রী আর্থিক ভাবে স্বাবলম্বী হলে খোরপোষের বিষয় বিবেচনা করা উচিত, বড় পর্যবেক্ষণ হাইকোর্টের

মরশুমের প্রথম মাছ: সেলে মাছ ধরা পড়লে ইলিশ (Hilsa Fish) না পাওয়ার ঘাটতি পূরণ হয়ে যায় মৎস্যজীবীদের। স্থানীয় এক মাছ ব্যবসায়ী সূত্রে খবর, মরশুমের প্রথম সেলে মাছ উঠেছে জালে। এই মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার। পটকার জন্যই এত দামি হয় এই মাছ।

আরও পড়ুন : অজান্তেই ডেকে আনছেন নিজের বড় বিপদ! বর্ষার সময় ভুলেও ছোঁবেন না ‘এই’ মাছ

মৎস্যজীবী সূত্রে খবর, সেলে মাছের পটকা থেকে ক্যাপসুল তৈরি হয়। তাই এত দাম। সর্বোচ্চ ৪০ কেজি পর্যন্ত হয় এর ওজন। এরপরেই দামের দিক থেকে রয়েছে তেলিয়া ভোলা।