অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে বড় কথা জানালেন মুখ্যমন্ত্রী, খুশিতে আত্মহারা মহিলারা

Published on:

Published on:

annapurna yojana(29)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল পয়লা জুলাই। আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন জুন মাসে প্রথম দফার পর ১ জুলাই ফের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা ছাড়া হবে। আগামীকাল ঠিক কত উপভোক্তা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে চলেছেন? এবার মুকুটমণিপুর সেকথা জানালেন মুখ্যমন্ত্রী।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর | Annapurna Yojana

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ১ জুলাই থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্পের টাকা ঢুকবে। ১ কোটি ৫১ লক্ষ আবেদন করেছিলেন। স্কুটিনি করে প্রায় ১ কোটি ২০ লক্ষের বেশি মহিলার নাম নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৫ লক্ষ জন আদিবাসী উপভোক্তা রয়েছেন। এই সব মহিলারা মাসে ৩০০০ টাকা করে পাবেন।

ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো জুন মাস থেকে রাজ্যে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা। প্রথম দফায় অন্নপূর্ণা যোজনার টাকা লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গিয়েছে। সূত্রের খবর, আগামীকাল বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পের সূচনা করতে চলেছেন।

রাজ্য বাজেটে অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ১ কোটি ৫ লক্ষ মহিলার আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ইতিমধ্যেই এক কোটির বেশি মহিলার নথি ভেরিফিকেশনের পর পোর্টালে আপলোড করা হয়েছে। এখনও পর্যন্ত এক কোটি ৫ লক্ষ মহিলার নাম ‘অন্নপূর্ণা যোজনা’র প্রকল্পের আওতায় নথিভুক্ত হয়েছে।

annapurna yojana(16)

আরও পড়ুন: সরকারি চাকরির দারুণ সুযোগ! ইন্টারভিউ দিয়েই WBSETCL-এ নিয়োগ, বেতন ৫০ হাজার থেকে শুরু

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, এক কোটির বেশি মহিলার নথি ভেরিফিকেশনের পর পোর্টালে আপলোড করা হয়েছে বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী আরও জানান, সরকারি প্রকল্পের পোর্টালে যে এক কোটির বেশি মহিলার নাম আপলোড করা হয়েছে, তাঁরা আগামী পয়লা জুলাই ৩০০০ টাকা করে ভাতা পাবেন।