বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আয়ারল্যান্ডের বিরুদ্ধে শোচনীয় সিরিজ হারের পর কাটাছেঁড়া চলছে ভারতীয় দলকে (Indian Cricket Team) নিয়ে। অনেকেই বলছেন বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) ভারতের জার্সিতে ওপেন করার সুযোগ দেওয়ার সময় হয়ে গেছে। তবে এর চেয়ে সম্পূৰ্ণ অন্য পথে হেঁটে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কাছে শুভমান গিলকে (Shubman Gill) দলে ফেরানোর প্রস্তাব রাখলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর (Sanjay Manjrekar)।
এর আগে ভারতের জার্সিতে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন শুভমান গিল। কিন্তু ব্যাট হাতে এই ফরম্যাটে ভারতের সাথে মনে রাখার মতো কিছু ধারাবাহিকভাবে করে দেখাতে পারেননি তিনি। ফলে তাকে বিশ্বকাপের ঠিক আগে দল থেকে বাদ দিতে বাধ্য হয় বিসিসিআই। অজিত আগারকারের নির্বাচন কমিটি তার বদলে সঞ্জু স্যামসনকে দলে ফেরত আনেন এবং ভারতকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা পালন করে কেরালার এই ক্রিকেটার।

কিন্তু বিশ্বকাপের পরের ছবিটা এখন সম্পূর্ণ অন্যরকম। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ সঞ্জু স্যামসন। গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশিয়ার আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও ধারাবাহিকতার চূড়ান্ত অভাবে ভুগছেন অভিষেক শর্মা। এমন পরিস্থিতিতে বৈভব সূর্যবংশীর দলে ঢোকার দাবির পাশাপাশি শুভমান গিলকে দলে ফেরানোর দাবিও তুলে দিলেন মাঞ্জরেকর।
সঞ্জয়ের মতে সেই সময়ে ভারতীয় দলের হয়ে সফল না হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে সফল হওয়ার যাবতীয় উপাদান মজুত রয়েছে গিলের মধ্যে। এই প্রসঙ্গে সঞ্জয় আরও বলেন, “শুভমান একজন দুর্দান্ত টি-টোয়েন্টি ব্যাটার হতে পারে। গত আইপিএলে ও অসাধারণ পারফরম্যান্স করেছে। আমি তাকে ভারতীয় দলে অধিনায়ক হিসেবে ফেরানোর কথা বলছি না; তবে এই ধরনের ক্লাসিক ব্যাটারদের ধীরে ধীরে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরিয়ে আনা উচিত। কারণ, ইংল্যান্ড বা বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে, বিদেশের পিচের চরিত্রের সাথে তারা বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছে এবং তাদের খেলার মধ্যেও অনেক গভীরতা রয়েছে।”
আরও পড়ুন: শচীনের ক্লাবে প্রবেশ করলেন রোহিত! ২০২৭ বিশ্বকাপের আগে বড় ভরসা পেলো ভারত
অনেকেই আয়ারল্যান্ডের মাটিতে ভারতীয় দলের ব্যর্থতার কারণ হিসেবে আইপিএলকে দোষী করছিলেন। ভারতের ব্যাটিং বান্ধব পরিবেশে দীর্ঘদিন আইপিএল খেলে তারপর আয়ারল্যান্ডে পিচে বোলারদের জন্য সাহায্য থাকতেই ভারতের ব্যাটারদের সমস্যায় পড়তে হয়েছে। এক্ষেত্রে শুভমান গেলের মতো কপিবুক, ক্লাসিক ক্রিকেটারের গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, এমন ধারণার সাথে একমত অনেকেই।













