রূপকথার মতো প্রত্যাবর্তন বেলজিয়ামের! ৮৫ মিনিট অবধি এগিয়ে থেকেও টিলেমান্স ম্যাজিকে বিশ্বকাপ থেকে বিদায় সেনেগালের

Updated on:

Updated on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এ যেন কোনও ফুটবল ম্যাচ নয়, বিশ্বকাপের (FIFA World Cup 2026) বেলজিয়াম বনাম সেনেগালের (Belgium vs Senegal) ম্যাচটি যেন আক্ষরিক অর্থে হয়ে উঠেছিল হলিউডের কোনও একটি টান টান থ্রিলারের স্ক্রিপ্ট! পুরো ম্যাচে বেলজিয়ামকে সব দিক থেকে চাপে রেখেছে ২ গোলে এগিয়ে গিয়েও ম্যাচ জেতা হলো না সেনেগালের (Senegal)। রোমেলু লুকাকুর গোলের পাশাপাশি ম্যাচের অন্তিম লগ্নে ইউরি টিলেমান্সের (Youri Tielemans) জোড়া গোলে ৩-২ ফলে ম্যাচ জিতে শেষ ১৬-তে পৌঁছে গেলো বেলজিয়াম (Belgium)।

এদিন ম্যাচের দুই অর্ধে হাবিব দিয়ারা এবং ইসমাইল সারের গোলে ভর করে ৮৫ মিনিট পর্যন্ত ২-০ ফলে লিড ধরে রেখেছিল সেনেগাল। সকলেই ভেবে নিয়েছিল যে দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে রাউন্ড অফ ১৬-এ টিকিট নিশ্চিত সাদিও মানে-দের। কিন্তু এরপরই শুরু হয় ম্যাচের আসল টুইস্ট!

আরও পড়ুন: বিশ্বকাপে বড় অঘটন! ৯৬ বছরের ইতিহাসে প্রথমবার টাইব্রেকারে হেরে বিদায় জার্মানির, শেষ ১৬-তে প্যারাগুয়ে

ম্যাচের ৮৬ মিনিটে একটি লুজ বল ধরে বক্সে রাখেন থমাস মুনিয়ের। সকলকে অবাক করে বল জালে জড়িয়ে দেন পরিবর্ত হিসেবে মাঠে আসা বেলজিয়ামের অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু। এরপর লড়াইটা ছিল চাপের মুখে নার্ভ দগরে রাখার আর সেই লড়াইয়ে একটি চরম ভুল করে বসেন সেনেগাল গোলরক্ষক মরি ডিউ। ৮৯ মিনিটে সেনেগালের কিপারের এক জঘন্য ভুলে ইউরি টিলেমান্স গোল করে স্কোর ২-২ করে ফেলে! বিশ্বকাপের ইতিহাসে ৮৫ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে থেকেও কোনও দলের ম্যাচ না হারার এটাই প্রথম ঘটনা।

কিন্তু এখানেই নাটকের পরিসমাপ্তি ঘটেনি। এরপর ৩০ মিনিট এক্সট্রা টাইমের খেলাও যখন নিজের অন্তিম লগ্নে তখন বক্সের ভেতর টিলেমান্সকে ধাক্কা মেরে বসেন পরিবর্ত হিসেবে নামা পরিবর্ত হিসেবে নামা সেনেগাল মিডফিল্ডার লামিন কামারা। প্রথমে রেফারির চোখ এড়িয়ে গেলেও ভিডিও অ্যাসিস্ট‍্যান্টরা বিষয়টা রেফারির নজরে আনেন। স্পট কিক থেকে টিলেমান্স বল জালে জড়ানো মাত্র সেনেগালের পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন সেখানেই শেষ হয়ে যায়।

আরও পড়ুন: “ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানো……” জার্মানিকে ছিটকে গিয়ে বিশ্বকাপের মঞ্চ থেকে হুঙ্কার প্যারাগুয়ের

ম্যাচে এত দীর্ঘ সময় ২ গোলে লিড রাখার পরও কোনো দলের টুর্নামেন্ট থেকে বাদ পড়ার এমন ঘটনা বিশ্বকাপের মঞ্চে আগে কখনো ঘটেনি। ইউরোপিয়ান টিমগুলোর সাথে এই নিয়ে টানা ৫ ম্যাচ হারলো সেনেগাল যার শেষের চারটাতেই হজম করতে হয় ৩টে করে গোল। আজকের ম্যাচের এই দুঃস্বপ্ন সেনেগালের ফুটবল ইতিহাসে এক দগদগে ক্ষত হয়ে থেকে যাবে চিরকাল।