বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে গ্যাসের দাম হু হু করে বেড়েছিল। পাশাপাশি বেড়েছে জ্বালানির দাম। আর একমাস আগে প্রায় হাজার টাকা দাম বেড়ে গিয়েছিল সিলিন্ডারের (LPG Cylinder)। যার ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্ত। তবে নতুন মাস পড়ার পর দাম কমল সিলিন্ডারের। জেনে নিন লেটেস্ট রেট।
আরও কমল LPG-র দাম, জেনে নিন নতুন রেট (LPG Cylinder)
আমেরিকা ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের মধ্যে কয়েক মাস ধরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এই পরিস্থিতির ফলে বিশ্বজুড়ে প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহে (LPG Cylinder)। যার ফলের দাম বেড়েছে গ্যাস ও পেট্রোল এবং ডিজেলের। পাশাপাশি চলতি বছরের জানুয়ারি থেকে ক্রমবর্ধমান ভাবে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে।

আরও পড়ুন: লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার ও ক্যানিং শাখায় একাধিক নয়া ট্রেন, সম্পূর্ণ সময়সূচি জানুন
চলতি বছরে প্রথমবার নিম্নমুখী ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। বুধবার মাসের শুরুতেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৮৩.৫০ টাকা। পাশাপাশি কমেছে ৫ কেজি গ্যাস সিলিন্ডারের দামও।
জুলাইয়ে কমল ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম। এই গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৩ টাকা। পয়লা জুলাই থেকে দিল্লিতে এই সিলিন্ডারের দাম হল ৮০৮.৫০ টাকা। তবে গত মাসেই ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ২৯ টাকা। গত মার্চ মাসে ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ৬০ টাকা।
জুলাই থেকে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৮৩.৫০ টাকা। দাম কমে হয়েছে ২৯৩০ টাকা। যা আগে ছিল ৩১১৩.৫০ টাকা।কলকাতায় কমেছে ১৭৪ টাকা। এখন দাম হয়েছে ৩০৮১.৫০ টাকা। পাটনায় কমেছে ১৭৩ টাকা। এখন গ্যাস সিলিন্ডারের দাম ৩২২৭.৫০ টাকা (LPG Cylinder)।













