বাংলা হান্ট ডেস্ক: আপনি যদি অল্প কিছুক্ষণের মধ্যে সুস্বাদু কোন খাবার বানিয়ে খেতে চান তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। এর জন্য আপনার সামান্য কিছু উপকরণ লাগবে। সেই সকল উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন পনির ভাপা (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পনির ভাপা (Recipe)
একঘেয়ে পনিরের পদ খেয়ে মুখে অরুচি ধরে গেছে।এবার স্বাদ বদলের জন্য অল্প সময়ে ট্রাই করতে পারেন পনিরের এই ঝটপট রেসিপিটা। । এটি নিরামিষ দিনে বানানোর জন্য একটি সুস্বাদু ও সহজ রেসিপি।

আরও পড়ুন: ফের বাড়ল হলুদ ধাতুর দর! আজ ২২ ও ২৪ ক্যারেটের দাম কত হয়েছে জানুন
উপকরণ:
পনির লাগবে ২৫০ গ্রাম
সর্ষে বাটা ২ টেবিল চামচ ও ১ টেবিল চামচ পোস্ত একসঙ্গে বেটে নিন
নারকেল কোরা লাগবে ৩ থেকে ৪ টেবিল চামচ
টক দই নিন ২ টেবিল চামচ
কাঁচা লঙ্কা লাগবে ৪ থেকে ৫টি
সেই সঙ্গে সর্ষের তেল নিন ২ টেবিল চামচ
হলুদ গুঁড়ো লাগবে অল্প পরিমাণে
নুন ও চিনি নিন স্বাদমতো
প্রণালী: সবার প্রথমে একটি পাত্রে টক দই নিতে হবে। এরপর তার মধ্যে সরষে, পোস্ত বাটা, নারকেল, সমান হলুদ গুঁড়ো দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। তারপর ভালো করেই মসলার ১৫ টুকরোগুলো ফেলে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর ঢাকনা থাকা একটি স্টিলের বাটি অথবা টিফিন কৌট নিন। এরপর তাতে পনির ও মশলার মিশ্রণটি দিয়ে দিন। পাশাপাশি ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিন। এরপর গ্যাস ধরান। তারপর তাতে একটু কড়াই এর মধ্যে কিছুটা জল দিয়ে দিন। এরপর একটি স্ট্যান্ডের ওপরে ওই কৌটোটি রেখে দিন। এরপর মাঝারি আঁচে ১৫-২০ মিনিট ভাবে সেদ্ধ করে নিন। তারপরে গরম গরম পরিবেশন করুন নিরামিষ পনির ভাপা (Recipe)।














