বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে নতুন সরকার আসার পর থেকে, একের পর এক নতুন উদ্যোগের কাজ করে চলেছেন মুখ্যমন্ত্রী। আর এবার জনমানুষের দীর্ঘদিনের চাহিদা ও দুর্ভোগের কথা মাথায় রেখে রাজ্যের গণপরিবহন ব্যবস্থায় এক বড় বদল আনতে চলেছে পরিবহন দপ্তর (Transport Department)। সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতা দরবারে বেশ কয়েকজন নাগরিক নিউটনের টাটা মেমোরিয়াল সেন্টার যা মূলত টাটা ক্যান্সার হাসপাতাল নামে পরিচিত। দূর দূরান্ত থেকে রোগী ও তাদের প্রিয়জনরা তাদের যাতায়াতের সমস্যার কথা তুলে ধরেন। আর সেই সমস্যার কথা বিবেচনা করে মুখ্যমন্ত্রী তখন সেই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন।
টাটা ক্যান্সার হাসপাতাল রুটে বাড়ছে বাস পরিষেবা (Transport Department)
এবার নাগরিকদের সেই আর্জিতে এই সাড়া দিয়ে হাসপাতালে যাত্রীদের যাতায়াত সুবিধে জন্য করতে বিভিন্ন প্রান্ত থেকে টাটা মেমোরিয়াল সেন্টার পর্যন্ত মোট চারটি নতুন বাস মনজুর করা হয়েছে। যেখানে নামানো হয়েছে ১৮ টি নতুন বাস পরিবহন দপ্তর থেকে (Transport Department)।

আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের দামে স্বস্তি, আজকের শহরভিত্তিক নতুন রেট এক নজরে দেখে নিন
এই বিষয়ে পরিবহন মন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, সাধারণ মানুষদের সুবিধার্থে এই বাসগুলো যেন নির্দিষ্ট সময় ও অনুমোদিত রুট মেনেই চলাচল করে। পাশাপাশি এই বিষয়ে কর্তাদের আরো নজরদারি বানানোর কথাও বলা হয়েছে।
একই সঙ্গে, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার বিস্তীর্ণ এলাকার নিত্যযাত্রীদের জন্য আরও ২টি গুরুত্বপূর্ণ রুটে বাস চলাচলের সবুজ সংকেত দিয়েছে পরিবহণ দপ্তর। এর মধ্যে একটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ‘রুট AC-57’। এই এসি বাসটি বড় জাগুলিয়া থেকে যাত্রা শুরু করে কল্যাণী এইমস (AIIMS), ওয়্যারলেস মোড়, মুরাগাছা এবং এয়ারপোর্ট ১ নম্বর গেট হয়ে সল্টলেকের সেক্টর-৫ কলেজ মোড় পর্যন্ত চলাচল করবে।
এছাড়াও অন্য রুটটি হল ‘রুট S-7’, যা কাঁচড়াপাড়া (গান্ধী মোড়) থেকে হালিসহর কোনা, কাঁকিনাড়া, শ্যামনগর ও ইছাপুর ঘোষপাড়া রোড হয়ে বারাকপুরের সদর বাজার পর্যন্ত সংযোগ স্থাপন করবে (Transport Department)।













