বাংলা হান্ট ডেস্ক: এবার মধ্যবিত্তদের জন্য রয়েছে সুখবর। কারণ মাসের শুরুতে গ্যাসের দাম কমার পাশাপাশি কমেছে পেট্রোল ও ডিজেলের দাম। মাসের শুরুতে আজ শহর ভিত্তিক পেট্রোল ও ডিজেলের দাম কত রয়েছে তা এক নজরে দেখে নিন।
আজকের পেট্রোল-ডিজেলের রেট জেনে নিন (Fuel Price)
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় রাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। তবে সাময়িকভাবে যুদ্ধ বন্ধ হওয়ায় বেশ কমেছে এই পেট্রোল ও ডিজেলের দাম। জানুন আজকের লেটেস্ট প্রাইস (Fuel Price)।

আরও পড়ুন: মাসের শুরুতে কমল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট
বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম রয়েছে লিটারপিছু ১১৩.৫১ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৮২ টাকা।দিল্লিতে পেট্রোলের দাম ১০২.১২ টাকা ও ডিজেল ৯৫.২০ টাকা। মুম্বইয়ে পেট্রোল ১১১.২১ টাকা এবং ডিজেল ৯৭.৮৩ টাকা, আর চেন্নাইয়ে যথাক্রমে ১০৭.৭৭ টাকা ও ৯৯.৫৫ টাকা রয়েছে।
বিশ্বের মোট তেল ও গ্যাস বাণিজ্যের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে পরিবাহিত হয়।আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম টানা তৃতীয় দিনের মতো কমেছে এবং ব্যারেলপ্রতি ৭২ ডলারের নিচে নেমে এসেছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, অপরিশোধিত তেলের এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকলে আগামী দিনে দেশীয় বাজারেও পেট্রোল ও ডিজেলের দামে সংশোধনের সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে (Fuel Price)।













