মাত্র ৩০ টাকা থেকে শুরু, শিয়ালদহ স্টেশনে লকার বুক করার পদ্ধতি জানেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের সুবিধার্থে নানান ব্যবস্থা নেওয়া হচ্ছে ভারতীয় রেলের (Indian Railways) তরফে। ট্রেন সফরের সময় যাতে কোনোরকম সমস্যায় না পড়তে হয় যাত্রীদের তার জন্য নানান সুবিধাজনক পরিষেবা রয়েছে রেলের। এমনকি লাগেজ যাতে সঙ্গে নিয়ে ঘোরার হ্যাপা না পোহাতে হয় তার জন্য লকারও রয়েছে শিয়ালদহ স্টেশনে।

শিয়ালদহ স্টেশনে (Indian Railways) রয়েছে লকার

ট্রেনের সময়ের ঢের আগে যদি শিয়ালদহ স্টেশনে পৌঁছে যান বা কোনও কারণে ট্রেন লেট থাকে তাহলে সঙ্গের লাগেজ নিয়ে পড়তে হয় সমস্যায়। এমন পরিস্থিতির জন্য শিয়ালদহ স্টেশনে ব্যাগ রাখার লকারের ব্যবস্থা করেছে রেল। নির্দিষ্ট মূল্যের বিনিময়ে সেই লকার যাত্রীরা ব্যবহার করতে পারবেন।

How to book Indian Railways locker in sealdah station

কোথায় রয়েছে লকার: জানিয়ে রাখি, শিয়ালদহ স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মের কাছে দ্বিতীয় শ্রেণির ওয়েটিং রুমের ভেতরে রয়েছে লকার রুম। এখানে যাত্রীরা নিশ্চিন্তে ব্যাগ রেখে দিতে পারবেন। তবে এই লকার রুমে ব্যাগ রাখার কিছু নিয়ম রয়েছে। জানিয়ে রাখি, শুধুমাত্র তালা দেওয়া লাগেজ বা ব্যাগ লকারে রাখা হয়। লাগেজ জমা দেওয়ার সময় টিকিট দেখাতেও হতে পারে।

আরও পড়ুন : কোথায় কবে হবে বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ? এল বড় আপডেট

ভাড়া কত লকারের: কত দাম দিতে হয় এই লকারের জন্য? মূলত ব্যাগের আকার এবং সময়ের উপর নির্ভর করে দাম। ছোট ব্যাগ হলে ৩ ঘন্টা, ৬ ঘন্টা, ৯ ঘন্টা বা ২৪ ঘন্টার জন্য লকার (Indian Railways) নিলে টাকা দিতে হবে যথাক্রমে ৩০, ৬০, ৯০ এবং ১০০ টাকা। মাঝারি ট্রলি ও ব্যাগের জন্য ৩ ঘন্টা, ৬ ঘন্টা, ৯ ঘন্টা বা ২৪ ঘন্টার জন্য লকার নিলে টাকা দিতে হবে যথাক্রমে ৪০, ৮০, ১২০, ১৫০ ও ১৬০ টাকা।

আরও পড়ুন : শেষ মুহূর্তে কাটা যাবে টিকিট, রেল যাত্রীদের জন্য বড় আপডেট

বড় লাগেজের জন্য ৩ ঘন্টা, ৬ ঘন্টা, ৯ ঘন্টা বা ২৪ ঘন্টার জন্য লকার নিলে দিতে হবে ৬০, ১১০, ১৬০ ও ২২০ টাকা। ডিজিটাল লকার বুকিং করতে হলে প্রথমে লকার কিয়স্কের টাচ স্ক্রিনে যান। সেখানে মোবাইল নম্বর দেওয়ার পর ওটিপি দিন। এরপর নাম ও ইমেল আইডি লিখে নিয়মাবলীতে টিক দিন। ব্যাগের আকার অনুযায়ী লকারের সাইজ এবং সময় সিলেক্ট করুন। এরপর অনলাইনে টাকা পেমেন্ট করলেই লকার খুলে যাবে। মাঝে ব্যাগ থেকে কিছু বের করতে চাইলে পার্শিয়াল পিকআপ এবং সম্পূর্ণভাবে ফেরত নিতে হলে ফুল পিকআপ অপশন সিলেক্ট করতে হবে।