শেষ মুহূর্তে কাটা যাবে টিকিট, রেল যাত্রীদের জন্য বড় আপডেট

Published on:

Published on:

Indian Railways memu service will be available up to Berhampore Court Station
Follow

বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার বড় ঘোষণা ভারতীয় রেলের (Indian Railways)। এবার থেকে টিকিট পাওয়া নিয়ে আর থাকবে না কোনও চিন্তা। ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগেও মিলবে কনফার্ম টিকিট। বন্দে ভারত এক্সপ্রেস সহ সমস্ত রিজার্ভ ট্রেনে মিলবে এই বিশেষ সুবিধা।

ট্রেনে (Indian Railways) টিকিট বুকিং নিয়ে বড় আপডেট

এতদিন রিজার্ভেশন চার্ট তৈরি হয়ে গেলে টিকিট বুকিং বন্ধ হয়ে যেত। বুকিংয়ের সুযোগ ছিল সীমিত। কিন্তু এবার বদলে যাচ্ছে সেই নিয়ম। চার্ট তৈরির পরেও যদি কোনও আসন খালি থেকে যায়, তবে ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে পর্যন্ত সেই আসন বুক করা যাবে। এই নিয়মের ফলে শেষ মুহূর্তে যদি কোথাও যাওয়ার দরকার পড়ে তাহলে যাত্রীরা কনফার্ম টিকিট পাওয়ার সুযোগ পাবেন। সেই সঙ্গে কমবে খালি আসনের সংখ্যাও।

Indian railways update on last minute ticket booking

কীভাবে পাবেন সুবিধা: উল্লেখ্য, রিজার্ভেশন চার্ট (Indian Railways) তৈরির পরেও যদি সিট খালি থেকে যায়, তবে তা বুক করতে পারবেন যাত্রীরা। আইআরসিটিসির ওয়েবসাইট, আইআরসিটিসি রেল কানেক্ট মোবাইল অ্যাপ বা টিকিট কাউন্টার টিকিট কাটতে পারবেন। চার্ট তৈরির পর যদি আসন খালি থাকে তবেই এই সুবিধা প্রযোজ্য হবে।

আরও পড়ুন : কোথায় কবে হবে বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ? এল বড় আপডেট

দেখে নিন কিছু বিষয়: এই বিশেষ নিয়মে টিকিট বুক করতে হলে যাত্রীদের জন্য কিছু পরামর্শ দিয়েছে ভারতীয় রেল। স্টেশনে যাওয়ার আগে চেক করে নিন আসন খালি আছে কিনা। হাতে সময় নিয়ে ট্রেন ছাড়ার বেশ কিছুক্ষণ আগেই স্টেশনে পৌঁছে যান।

আরও পড়ুন : ছোট্ট ভুলেই হাতছাড়া টাকা, এবার বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন অন্নপূর্ণা যোজনার

ট্রেনে সফরের সময় বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের। রেলের এই নতুন নিয়মে শেষ মুহূর্তে টিকিট কাটতে হলে যাত্রীদের সুবিধাই হবে।