ছোট্ট ভুলেই হাতছাড়া টাকা, এবার বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন অন্নপূর্ণা যোজনার

Published on:

Published on:

Annapurna Yojana application form might be rejected
Follow

বাংলাহান্ট ডেস্ক : অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে মানুষের সংশয় শেষ নেই। অনেকেই আবেদন করে এখন পড়েছেন বিপাকে। সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে আবেদনের স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখছেন কোনোরকম স্পষ্ট কারণ ছাড়াই অনেকের আবেদন বাতিল হয়েছে। কারোর আবার স্ট্যাটাসে দেখাচ্ছে আন্ডার ভেরিফিকেশন বা পেন্ডিং।

বাতিল অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আবেদন

কী কারণে আবেদন বাতিল হয়েছে বা আটকে রয়েছে তা বুঝতে পারছেন না অনেকেই। এমতাবস্থায় প্রশ্ন জাগছে, অন্নপূর্ণার টাকা কি পাওয়া যাবে? জানা যাচ্ছে, আবেদন বাতিল হওয়ার নেপথ্যে কিছু প্রশাসনিক কারণ রয়েছে। রাজ্য সরকারের তরফে প্রথম থেকেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, এই প্রকল্পে কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না।

Annapurna Yojana physical verification start

কারা পাবেন না টাকা: যারা আয়কর দেন, সরকারি চাকরিজীবী এবং নিয়মিত পেনশন যারা পান তারা পাবেন না এই ভাতার টাকা। তাদের আবেদন বাতিল হবে স্বয়ংক্রিয় ভাবে। তবে এই কড়াকড়ির জেরে অনেক যোগ্য আবেদনকারীর ফর্ম বাতিল হয়ে যাচ্ছে বলে অভিযোগ। আবেদনে নামের বানানে ছোটখাটো ভুল, কেওয়াইসি সংক্রান্ত সমস্যার কারণে আবেদনগুলি আন্ডার ভেরিফিকেশনে চলে যাচ্ছে।

আরও পড়ুন : রাতের সফরে আর চিন্তা নেই, শিয়ালদহ-রানাঘাট লোকাল এবার চলবে কৃষ্ণনগর পর্যন্ত

বাড়িতে গিয়ে তথ্য চেক: এই সমস্যা সমাধানের জন্য রাজ্য প্রশাসনের তরফে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Yojana) আবেদন এবার বাড়িতে এসে চেক করা হবে। সরকারি আধিকারিকরা সরাসরি বাড়িতে গিয়ে যোগ্যতা চেক করছেন।

আরও পড়ুন : কোথায় কবে হবে বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ? এল বড় আপডেট

৪ জুলাই থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্লক ও মিউনিসিপ্যালিটির আধিকারিকরা বাড়িতে গিয়ে তদন্ত করবেন। খতিয়ে দেখা হচ্ছে তথ্য। আর অনলাইন তথ্যের ভরসায় না থেকে ফিজিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে তথ্য যাচাই হবে।