রাতের সফরে আর চিন্তা নেই, শিয়ালদহ-রানাঘাট লোকাল এবার চলবে কৃষ্ণনগর পর্যন্ত

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাতের ট্রেনের যাত্রীদের কথা ভেবে এবার বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। কৃষ্ণনগর তথা নদিয়া জেলার যাত্রীদের জন্য বড় ঘোষণা করল রেল। শিয়ালদহ থেকে রাত ১০ টা ৮ নাগাদ ছেড়ে আসা রানাঘাট লোকাল ট্রেনটিকে (Local Train) কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষামূলক ভাবে এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

কতদিন পর্যন্ত পাওয়া যাবে পরিষেবা (Local Train)

রেল সূত্রে খবর, আগামী ৬ জুলাই থেকে ৩১ অগাস্ট পর্যন্ত পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালানো হবে বলে খবর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে যাত্রীদের দাবি, আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে।

Sealdah Ranaghat local train new update

স্টেশন বেড়েছে এসি লোকালে: শিয়ালদহ-রানাঘাট এসি লোকালেও বেড়েছে ৫ টি অতিরিক্ত স্টেশন। সাধারণত সব স্টেশনে থামে না এই লোকাল। অনেকদিন ধরেই স্টপেজ সংখ্যা বাড়ানোর দাবি জানাচ্ছিলেন যাত্রীরা। সেই দাবি মেনেই এই পদক্ষেপ রেলের।

আরও পড়ুন : উত্তরবঙ্গের চা শ্রমিকদের সার্বিক উন্নয়নে বড় ঘোষণা, নতুন সরকারি প্রকল্প চালু হচ্ছে রাজ্যে

চলবে পরীক্ষামূলক পরিষেবা: রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত পরীক্ষামূলক ভাবে চালানো হবে এই পরিষেবা (Local Train)। কেমন কী সাড়া মেলে এবং যাত্রী সংখ্যা পর্যালোচনা করে ভবিষ্যতে স্টপেজ থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন : প্রিমিয়াম ট্রেনে অত্যাধুনিক সুবিধা, বন্দে ভারত নাকি শতাব্দী কোনটা বেছে নেবেন?

সিমুরালি, হালিশহর, কাঁচরাপাড়া, জগদ্দল, ইছাপুর এই পাঁচটি স্টেশনে থামবে এসি লোকাল। আর এবার রাতের ট্রেনের যাত্রীদের জন্য বড় উদ্যোগ নিল রেল। এতে খুশির হাওয়া যাত্রীদের মধ্যে।