এই তারকার বদলে দলে ফিরুক সঞ্জু স্যামসন! শ্রেয়স, গম্ভীরকে বড় পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষকের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় দল (Indian Cricket Team)। টানা পাঁচ ম্যাচে হারের মুখ দেখেছে ৩ মাস আগে বিশ্বজয় করা এই টি-টোয়েন্টি দল। ফলস্বরূপ বেশ কিছু কড়া সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। যার মধ্যে একটি হলো ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো সঞ্জু স্যামসনকে (Sanju Samson) টি-টোয়েন্টি দল থেকে ছেঁটে ফেলা। গৌতম (Gautam Gambhir) গম্ভীরদের এই সিদ্ধান্তকে অবশ্য মেনে নিতে পারছেন না প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক পার্থিব প্যাটেল (Parthiv Patel)।

অবিলম্বে দলে ফেরানো হোক সঞ্জু স্যামসনকে, দাবি পার্থিবের:

ভারতীয় দলের অনেক ভক্তদের মতোই প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক পার্থিব প্যাটেল, সঞ্জু স্যামসনের দল থেকে বাদ পড়ার বিষয়টি মেনে নিতে পারেননি। তার মতে চূড়ান্ত তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত নিয়ে নিজেদের ক্ষতি করেছে বিসিসিআই। তিনি বাদ পড়ার পরেও ভারতীয় দলের পারফরম্যান্সে উন্নতি ঘটেনি। কিন্তু দলের বাকি ব্যাটারদের ওপরে ভরসা রাখলেও সঞ্জুকে কেন বাদ পড়তে হয়েছে, সেই নিয়ে প্রশ্ন উঠছে।

পার্থিব প্যাটেল মনে করেন যে এখনো দলের সুযোগ দেওয়া সম্ভব সঞ্জুকে। তার জন্য ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে দল থেকে বাদ দেওয়ার প্রয়োজন নেই। তার এই বক্তব্যকে সমর্থন জানিয়ে প্রয়োজনে সঞ্জু স্যামসনের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনার বিষয়টিও ভেবে দেখা যেতে পারে বলে মনে করছেন অনেক ক্রিকেটপ্রেমীও।

আরও পড়ুন: এবার BCCI-এর কড়া নজর গৌতম গম্ভীরের দিকে! দ্রুত জয়ে না ফিরলে ছাঁটাই হতে পারেন ভারতীয় কোচ

কিন্তু সেক্ষেত্রে কার জায়গায় দলে আসবেন সঞ্জু স্যামসন। প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক মনে করেন যে তিলক ভার্মার বদলে তাকে দলে আনা যেতে পারে। এই মুহূর্তেও ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের ডেপুটির ভূমিকা পালন করা তিলক ভার্মা দীর্ঘদিন ধরে ব্যর্থ। কাল জায়গায় ফের একবার বিশ্বকাপ জেতানো ভারতীয় উইকেটরক্ষককে দলে ফেরানো প্রয়োজন বলে মনে করছেন পার্থিব।

আরও পড়ুন: ভারতীয় বোলিংকে নিয়ে ছিনিমিনি খেললো ইংল্যান্ড! অধিনায়ক শ্রেয়সের লড়াই সত্ত্বেও লজ্জার হার মেন ইন ব্লুজ-এর

গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে সফল হননি তিলক ভার্মা। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে মোট ৫ টি ইনিংসে ব্যাট হাতে নেমে তিনি ১০৫ রান করেছেন। একটি ম্যাচে হাফসেঞ্চুরি করলেও তিনি দলকে জেতাতে ব্যর্থ হন। ফলস্বরূপ তিনি হয়ে উঠেছেন ভারতীয় সমর্থকদের চক্ষুশূল।