এবার BCCI-এর কড়া নজর গৌতম গম্ভীরের দিকে! দ্রুত জয়ে না ফিরলে ছাঁটাই হতে পারেন ভারতীয় কোচ

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ হেরেই চলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর মিলিয়ে টানা ৫ ম্যাচে লজ্জাজনক হারের মুখ দেখেছেন শ্রেয়স আইয়াররা। ছোটখাটো পরিবর্তন এনেও ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) দলকে জয়ের পথে ফেরাতে ব্যর্থ কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তার ওপর ভরসা রেখে বিশ্বকাপ জয়ের পরেও ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন এনেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কিন্তু দলের সাম্প্রতিক ব্যর্থতা এখন সেই সিদ্ধান্তগুলি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।

সুরক্ষিত নয় গম্ভীরের ভবিষ্যৎ:

প্রায় ৭ বছর পর টি-টোয়েন্টি ফরম্যাটে লাগাতার দুটি সিরিজ হারের শিকার হয়েছে ভারত। ইংল্যান্ডের মাটিতে শেষ ম্যাচে জয় না পেলে টানা দুটি ম্যাচে হোয়াইট ওয়াশের শিকার হতে হবে তাদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে তেমনটা হলে দলের কোচিং স্টাফদের নিয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দুটি আইসিসি ট্রফি জেতা সত্ত্বেও হয়তো কোচিংয়ের ক্ষেত্রে বিকল্প নাম ভাবতে পারে বিসিসিআই।

কিন্তু কেন দলের পারফরম্যান্সে উন্নতি আনতে পারছেন না গম্ভীর? ক্রিকেটপ্রেমীদের মতে এই খারাপ পারফরম্যান্সে দায় যতটা দলের খেলোয়াড়দের, তার চেয়েও বেশি ভারতীয় কোচের। বিদেশের মাটিতে বদলে যাওয়া পরিস্থিতির সাথে দলকে মানিয়ে তোলার কোনও পরিকল্পনাই সামনে আনছেন না গম্ভীর, এমনটাই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন: গিলের কাছে শীর্ষস্থান খোয়ালেন কোহলি! বিশ্বকাপের আগে ICC র‍্যাঙ্কিংয়ে ভারতীয়দের জয়জয়কার

ভারতীয় টি-টোয়েন্টি দলের বেশিরভাগ তারকাই গত কয়েক মাস ধরে দেশের মাটিতে ক্রিকেট খেলে চলছিলেন। ভারতের ব্যাটিং বান্ধব উইকেট তাদের আগ্রাসী ক্রিকেট খেলার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠছিল। কিন্তু ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের পিচ ও পরিবেশ বোলারদের জন্য বধ্যভূমি নয়। পরিকল্পনা মাফিক বোলিং করলে শুরুর ওভারগুলিতে ব্যাটারদের বেকায়দায় ফেলা সম্ভব। আর ঠিক এই জায়গাতেই ভারতের টপ অর্ডারের বেপরোয়া ব্যাটিং ইংল্যান্ড বোলারদের বাড়তি সুবিধা করে দিচ্ছে।

আরও পড়ুন: হারের ধারা অব্যাহত! বৈভব সূর্যবংশীকে সুযোগ দিয়েও জয় পেলো না ভারত, অস্বস্তি বাড়ছে গম্ভীরের

গৌতম গম্ভীর আপাতত তার পরিকল্পনায় বদল আনার কোনও ইঙ্গিত দেননি। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে আগ্রাসী ব্যাটিং করেই তারা অতীতে সাফল্য পেয়েছেন। এখনও তারা সেই নীতি থেকে সরে আসবেন না। তিন চারটি ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে ভারতীয় দলের যোগ্যতার বিচার করতেও তিনি নারাজ। এখন দেখার এটাই যে নিজের জেদ বজায় রেখে দলের পারফরম্যান্সে উন্নতি আনতে পারেন কিনা ভারতীয় কোচ।