বাংলাহান্ট ডেস্ক : শ্রাবণ মাসে তারকেশ্বরে আয়োজিত হতে চলেছে শ্রাবণী মেলা। এই মেলা উপলক্ষে প্রতি বছর ভিড় জমে তীর্থযাত্রীদের। এই ভিড় সামাল দিতেই এবার অতিরিক্ত ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল (Indian Railways)। হাওড়া ডিভিশনে ৩ টি রুটে আপ ডাউন মিলিয়ে মোট ২৮ টি অতিরিক্ত ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ থেকে ২৮ জুলাই পর্যন্ত পরিষেবা দেবে এই ট্রেনগুলি। তবে নির্দিষ্ট দিনেই শুধু মিলবে অতিরিক্ত পরিষেবা। ।
স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল (Indian Railways)
জানা যাচ্ছে, ২০ জুলাই, ২৭ জুলাই, ৩ অগাস্ট, ১০ অগাস্ট, ১৭ অগাস্ট, ২৪ অগাস্ট অতিরিক্ত পরিষেবা পাওয়া যাবে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ও তারকেশ্বরের মধ্যে ৬ জোড়া, তারকেশ্বর ও শেওড়াফুলির মধ্যে ৬ জোড়া এবং ব্যান্ডেল ও শেওড়াফুলির মধ্যে ২ জোড়া স্পেশ্যাল ট্রেন চলবে।

কখন কোন স্টেশন থেকে ছাড়বে: হাওড়া-তারকেশ্বর আপ ইএমইউ স্পেশ্যাল ট্রেন নম্বর ০৩০৬১ হাওড়া থেকে ছাড়বে সাড়ে ১২ টায় এবং তারকেশ্বর পৌঁছাবে ২ টোয়, ট্রেন নম্বর ০৩০৬৩ হাওড়া থেকে ছাড়বে ১ টায় আর তারকেশ্বর পৌঁছাবে আড়াইটেয়। ট্রেন নম্বর ০৩০৬৫ হাওড়া থেকে ছাড়বে ১ টা ৪৫ এ আর তারকেশ্বর পৌঁছাবে ৩ টে ১৫ তে। ট্রেন নম্বর ০৩০৬৭ হাওড়া থেকে ছাড়বে ৩ টেয় আর তারকেশ্বর পৌঁছাবে সাড়ে ৪ টেয়। ট্রেন নম্বর (Indian Railways) ০৩০৬৯ হাওড়া থেকে ছাড়বে ৩ টে ৫০ এ আর তারকেশ্বর পৌঁছাবে ৫ টা ২০ তে। ট্রেন নম্বর ০৩০৭১ হাওড়া থেকে ছাড়বে ৪ টে ২৫ এ আর তারকেশ্বর পৌঁছাবে ৫ টা ৫৫ তে। তারকেশ্বর-হাওড়া ডাউন স্পেশ্যাল ট্রেন নম্বর ০৩০৬২ তারকেশ্বর থেকে ছাড়বে ১ টা ১৫ তে আর হাওড়া পৌঁছাবে ২ টো ৪৫ এ। ট্রেন নম্বর ০৩০৬৪ তারকেশ্বর থেকে ছাড়বে ২ টো ১০ এ আর হাওড়া পৌঁছাবে ৩ টে ৪০ এ। ট্রেন নম্বর ০৩০৬৬ তারকেশ্বর থেকে ছাড়বে ২ টো ৫০ এ আর হাওড়া পৌঁছাবে ৪ টে ১৫ তে। ট্রেন নম্বর ০৩০৬৮ তারকেশ্বর থেকে ছাড়বে সাড়ে ৪ টেয় আর হাওড়া পৌঁছাবে ৬ টায়।
আরও পড়ুন : ভেরিফিকেশন ফর্মে দিতে হবে ‘কৃষক বন্ধু’র আইডি, কোথায় পাবেন জেনে রাখুন
কী কী ট্রেন রয়েছে: ট্রেন নম্বর ০৩০৭০ তারকেশ্বর থেকে ছাড়বে ৬ টা ৫ এ আর হাওড়া পৌঁছাবে ৭ টা ৩৫ এ। ট্রেন নম্বর ০৩০৭২ তারকেশ্বর (Indian Railways) থেকে ছাড়বে ১১ টা ৪০ এ আর হাওড়া পৌঁছাবে ১ টা ১০ এ। তারকেশ্বর-শেওড়াফুলি ডাউন স্পেশ্যাল ট্রেন নম্বর ০৩০৭৩ তারকেশ্বর থেকে ছাড়বে ১২ টা ৪৫ এ আর শেওড়াফুলি পৌঁছাবে ১ টা ৩৫ এ। ট্রেন নম্বর ০৩০৭৫ তারকেশ্বর থেকে ছাড়বে ১ টা ৪৫ এ শেওড়াফুলি পৌঁছাবে ২ টো ৩৫ এ। ট্রেন নম্বর ০৩০৭৭ তারকেশ্বর থেকে ছাড়বে আড়াইটেয় আর শেওড়াফুলি পৌঁছাবে ৩ টে ২০ তে। ট্রেন নম্বর ০৩০৭৯ তারকেশ্বর থেকে ছাড়বে ৩ টে ২০ তে আর শেওড়াফুলি পৌঁছাবে ৪ টে ১০ এ। ট্রেন নম্বর ০৩০৮১ তারকেশ্বর থেকে ছাড়বে ১০ টা ৪৫ এ আর শেওড়াফুলি পৌঁছাবে ১১ টা ৩৫ এ। ট্রেন নম্বর ০৩০৮৩ তারকেশ্বর থেকে ছাড়বে ১২ টা ২৫ এ আর শেওড়াফুলি পৌঁছাবে ১ টা ১৫ তে।
আরও পড়ুন : রথের সময় দিঘা যাওয়ার প্ল্যান, হোটেলের ভাড়া কেমন? সময় থাকতে জানুন
শেওড়াফুলি-তারকেশ্বর আপ স্পেশ্যাল ট্রেন নম্বর ০৩০৭৪ শেওড়াফুলি থেকে ছাড়বে ১ টা ৪৫ এ আর তারকেশ্বর পৌঁছাবে ২ টো ৩৫ এ। ট্রেন নম্বর ০৩০৭৬ শেওড়াফুলি থেকে ছাড়বে ২ টো ৪৫ এ আর তারকেশ্বর পৌঁছাবে ৩ টে ৩৫ এ। ট্রেন নম্বর ০৩০৭৮ শেওড়াফুলি থেকে ছাড়বে সাড়ে ৩ টেয় আর তারকেশ্বর পৌঁছাবে ৪ টে ২০ তে। ট্রেন নম্বর ০৩০৮০ শেওড়াফুলি থেকে ছাড়বে ৪ টে ২০ তে আর তারকেশ্বর পৌঁছাবে ৫ টা ১০ এ। ট্রেন নম্বর (Indian Railways) ০৩০৮২ শেওড়াফুলি থেকে ছাড়বে ১১ টা ৪৫ এ আর তারকেশ্বর পৌঁছাবে ১২ টা ৩৫ এ। ট্রেন নম্বর ০৩০৮৪ শেওড়াফুলি থেকে ছাড়বে ১ টা ২৫ এ আর তারকেশ্বর পৌঁছাবে ২ টো ১৫ তে। ব্যান্ডেল-শেওড়াফুলি ডাউন স্পেশ্যাল ট্রেন নম্বর ০৩০৮৫ ব্যান্ডেল থেকে ছাড়বে ২ টো ৫ এ আর শেওড়াফুলি পৌঁছাবে ২ টো ৩৫ এ। ট্রেন নম্বর ০৩০৮৭ ব্যান্ডেল থেকে ছাড়বে ৩ টে ২০ তে আর শেওড়াফুলি পৌঁছাবে ৩ টে ৪৫ এ। শেওড়াফুলি-ব্যান্ডেল আপ স্পেশ্যাল ট্রেন নম্বর ০৩০৮৬ শেওড়াফুলি থেকে ছাড়বে ২ টো ৪৫ এ। ব্যান্ডেলে পৌঁছাবে ৩ টে ১০ এ। ট্রেন নম্বর ০৩০৮৮ শেওড়াফুলি থেকে ছাড়বে ৩ টে ৫৫ তে আর ব্যান্ডেলে পৌঁছাবে ৪ টে ২০ তে।













