ভারতেও চালু হচ্ছে বুলেট ট্রেন! কবে থেকে চলবে? দিনক্ষণ জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী

Published on:

Published on:

India’s first bullet train to start from 2027 announced by union rail minister Ashwini Vaishnaw
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভারতে বুলেট ট্রেন (Bullet Train) চালু নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনা চলছে। কবে থেকে চালু হবে সেই অপেক্ষায় রয়েছে দেশবাসী। এবার তাঁদের বড় সুখবর দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তিনি জানালেন, আগামী বছরই দেশের প্রথম বুলেট ট্রেন চালু হয়ে যাবে। কোন রুটে চলবে সেটাও জানিয়েছেন তিনি।

দেশের প্রথম বুলেট ট্রেন নিয়ে বড় ঘোষণা | (Bullet Train)

সম্প্রতি হায়দ্রাবাদে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অশ্বিনী। সেখানেই বুলেট ট্রেন সংক্রান্ত ঘোষণা করেন তিনি। কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেন, “বর্তমানে মুম্বই ও আহমেদাবাদের মধ্যে প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ জোরকদমে চলছে। আগামী বছর থেকে মুম্বই-আহমেদাবাদ সেকশনে ধাপে ধাপে হাই স্পিড রেল পরিষেবা চালু করা হবে”।

আরও পড়ুনঃ সব আবেদন খারিজ! রাজ্যের মাদ্রাসায় নিয়োগ সংক্রান্ত মামলায় বিরাট রায় সুপ্রিম কোর্টের

অশ্বিনী জানান, মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড রেল করিডর দফায় দফায় চালু করা হবে। সুরাট-বিলিমোরা অংশে সর্বপ্রথম রেল পরিষেবা শুরু হবে। এরপর ধাপে ধাপে ভাপি-সুরাট, ভাপি-আহমেদাবাদ, আহমেদাবাদ-থানে ও আহমেদাবাদ-মুম্বই অংশে পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

কেন্দ্রীয় রেলমন্ত্রী জানান, শুধু মুম্বই-আহমেদাবাদ নয়, হায়দ্রাবাদকেও হাই স্পিড রেল হাব বানানো হবে। মোট তিনটি বুলেট ট্রেন করিডর বানানোর ভাবনাচিন্তা রয়েছে কেন্দ্রীয় সরকারের। সেই ভাবনা যদি বাস্তবায়িত হয়, তাহলে হায়দ্রাবাদ থেকে অন্যান্য শহরে যাতায়াতের সময় অনেকটা কমে যাবে।

Bullet train

অশ্বিনীর কথায়, বুলেট ট্রেনে করে পুনে থেকে হায়দ্রাবাদ পৌঁছতে মাত্র ২ ঘণ্টা ০৮ মিনিট সময় লাগবে। এছাড়া হায়দ্রাবাদ থেকে মুম্বই যেতে ২ ঘণ্টা ৫০ মিনিট, হায়দ্রাবাদ থেকে চেন্নাই ৩ ঘণ্টা ও হায়দ্রাবাদ থেকে অমরাবতী যেতে মাত্র ১ ঘণ্টা ১০ মিনিট লাগবে।

ভারতে প্রথম বুলেট ট্রেন কবে চালু হবে এই নিয়ে দেশবাসীর আগ্রহ ও উন্মাদনা তুঙ্গে। এবার তাঁদের বড় সুখবর দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। আগামী বছরই দেশের প্রথম বুলেট ট্রেন পরিষেবা শুরু হবে বলে জানিয়েছেন তিনি।