জোড়া ‘সুখবর’ আসছে সরকারি কর্মীদের জন্য! নয়া পে কমিশন থেকে DA নিয়ে বড় আপডেট

Published on:

Published on:

government employees(66)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি রাজ্যে ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশন। ২০২৭ জানুয়ারি থেকেই নয়া পে কমিশন সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য আসতে পারে বলে আপডেট। এদিকে অষ্টম পে কমিশন (8th Pay commission) নিয়ে বড় সুখবর আসতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যও। নয়া পে কমিশনে বেসিক পে বৃদ্ধি, বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি থেকে শুরু করে বাড়বে অন্যান্য সুবিধাও।

ডিএ থেকে পে কমিশন, কেন্দ্রের কর্মীদের জন্য আপডেট | Government Employees

একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, অষ্টম পে কমিশনে, ১৮০০০ টাকার বেসিক পে বেড়ে পৌঁছতে পারে ৭২,০০০ টাকায়। অষ্টম পে কমিশনে চালু হলে এর দ্বারা উপকৃত হবেন ১ কোটি ২০ লক্ষেরও বেশি পরিবার। এর মধ্যে প্রতিরক্ষা কর্মীসহ প্রায় ৫০ লক্ষ বর্তমান কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও প্রায় ৬৯ লক্ষ প্রাক্তন সরকারি কর্মী ও পেনশনভোগী।

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বিভিন্ন কর্মী সংগঠন ও ইউনিয়নগুলি নয়া পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২ গুণ থেকে বাড়িয়ে ৩.৮৩ গুণ বা ৪ গুণ করার দাবি তুলছে। সত্যিই যদি এই ফিটমেন্ট ফ্যাক্টর আসে তাহলে সরকারি কর্মীদের সর্বনিম্ন মূল বেতন ১৮,০০০ টাকা থেকে ৭২,০০০ টাকায় পৌঁছে যেতে পারে এক ধাক্কায়।

আরও পড়ুন: কিষাণ যোজনার ২৪ তম কিস্তির টাকা কবে ঢুকবে? বড় আপডেট উপভোক্তাদের জন্য

যদি সরকার সেই দাবি না মেনে কিছুটা মধ্যপন্থা অবলম্বন করে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫ থেকে ৩ গুণের মধ্যে বিবেচনা করে সেক্ষেত্রেও মূল বেতন একধাক্কায় অনেকটাই বাড়বে। সূত্রের খবর, ২০২৭ সালের মাঝামাঝি সময়ে অষ্টম বেতন কমিশন কার্যকর করতে পারে কেন্দ্র। বর্তমানে সেই প্রক্রিয়াই চলছে জোরকদমে।

Central Government employees 8th Pay Commission fitment factor salary hike explained

এদিকে পে কমিশন লাগু হতে এখনও কিছুটা সময় লাগলেও ডিএ বৃদ্ধির জন্য খুব একটা বেশি অপেক্ষা করতে হবে না কেন্দ্রীয় সরকারি কর্মীদের। মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। ফের একবার মহার্ঘ ভাতা বাড়তে পারে জুলাইয়ে ২০২৬-এ। যদিও তার ঘোষণা কিছু সময় পর হতে পারে। আপাতত জোড়া সুখবরের অপেক্ষায় সরকারি কর্মীরা।