বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আগামী রবিবার ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে নিজের শেষ ম্যাচ খেলবেন রোহিত শর্মা (Rohit Sharma)। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) বিশ্বকাপের (2027 ODI World Cup) দলে তার আর জায়গা নেই বলে তাকে ব্যক্তিগতভাবে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। দুঃখ পেলেও এখন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে উঠেছে নতুন একটি প্রশ্ন। রোহিত বাদ পড়লে ওপেনার হিসেবে আগামী বিশ্বকাপে অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) সঙ্গী হবেন কে?
দুই তারকার ওপর নজর গৌতম গম্ভীরদের:
আগামী ওডিআই বিশ্বকাপের জন্য সেরা ভারতীয় একাদশ তৈরি করতে মরিয়া গৌতম গম্ভীর। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপের পরিবেশ ও পরিস্থিতির কথা মাথায় রেখে এই দুই তারকাকে গিলের ওপেনিং সঙ্গী হিসেবে দেখতে পারেন গৌতম গম্ভীর…..
১. যশস্বী জয়সওয়াল: ভারতীয় টেস্ট দলে ইতিমধ্যেই তিনি একজন প্রতিষ্ঠিত ওপেনার। দেশের পাশাপাশি সেনা দেশগুলোতেও টেস্ট ওপেনার হিসেবে সফল হয়েছেন যশস্বী। ওডিআই ফরম্যাটে অত্যন্ত অল্প সুযোগ পেলেও তার নামের পাশে রয়েছে দুটি শতরান। তাকে সুযোগ দিলে বিশ্বকাপে গিল-জয়সওয়াল জুটির ডান-হাতি ও বাঁ-হাতি কম্বিনেশন বিপদে ফেলতে পারে প্রতিপক্ষকে।

২. রুতুরাজ গায়কোয়াড: তরুণ ও অভিজ্ঞ এই তারকা অতীতেও ভারতীয় দলের জার্সি গায়ে একাধিক ম্যাচ খেলেছেন। বড় ইনিংস খেলেও দল থেকে বাদ পড়েছেন ধারাবাহিকতার অভাবে। দক্ষিণ আফ্রিকার মাটিতে ওপেনার হিসেবে সফল হতে গেলে প্রয়োজন নিখুঁত টেকনিক ও কপিবুক ব্যাটিং। এই দুটি ক্ষেত্রেই সিদ্ধহস্ত চেন্নাই সুপার কিংস অধিনায়ক। হিটম্যানের অবর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে সুযোগ দিতে চাইলে ধারাবাহিকতার অভাবের বদনাম ঘোচানোর চেষ্টা করবেন এই তারকা ক্রিকেটার।
আরও পড়ুন: এই ২টি কারণে কোহলিকে রেখে দিলেও রোহিতকে ভারতীয় দল থেকে বাদ দিচ্ছেন গম্ভীর! হতাশ ভক্তরা
চলতি বছরে নিজের সেরা ছন্দের ধারে কাছেও নেই রোহিত শর্মা। তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে শোচনীয় ভাবে ব্যর্থ। আফগানিস্থানের বিরুদ্ধে হোম সিরিজের গুরুত্বহীন ম্যাচে একটি হাফসেঞ্চুরি বাদ দিলে রশিদ খানদের বিরুদ্ধেও তিনি ছিলেন নড়বড়ে। চলতি ইংল্যান্ড সফরেও দুটি ইনিংস ব্যাটিং করার সুযোগ পেয়ে তিনি বড় স্কোর করতে ব্যর্থ হয়েছেন। যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড-দের মতো কম বয়সী যোগ্য ক্রিকেটারদের বদলে টানা ব্যর্থতার শিকার হওয়া রোহিতকে নিয়মিত খেলিয়ে যাওয়া তাই যুক্তিযুক্ত হিসেবে বিবেচনা করছেন না গম্ভীর।













