বাংলা হান্ট ডেস্কঃ দেশজুড়ে নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ক্রমশ জোরদার হচ্ছে। দীর্ঘ সময় চুপ থাকার পর এবার অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি তিনি বিষয়টি নিয়ে জাতির উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দেন। প্রধানমন্ত্রীর বার্তা দিতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) যাদবপুরের সাম্প্রতিক আন্দোলন ও কলকাতায় সিজেপির নতুন কর্মসূচি নিয়ে মন্তব্য করেন, কারণ দিল্লির পর এবার কলকাতাতে নতুন কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে সিজেপি।
কলকাতায় সিজেপির কর্মসূচি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু (Suvendu Adhikari)
নিট প্রশ্নফাঁস মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন, সেটাই তাঁদেরও অবস্থান। তিনি বলেন, ‘পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কোনও রকম দুর্নীতি বা কারচুপি মেনে নেওয়া হবে না।’ শুভেন্দু জানান, প্রশ্নফাঁসের ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।
সামাজিক মাধ্যমেও তিনি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষাব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই মামলায় ধৃত সঞ্জীব কুমার ওরফে সঞ্জীব মুখিয়াকে সিবিআই ক্লিনচিট দিয়েছে। তবে তদন্তকারী সংস্থা জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তাঁর দাবি, কয়েকজন হোস্টেল পড়ুয়া তাঁকে জানিয়েছেন যে তারা আন্দোলনে অংশ নিতে চাননি, কিন্তু তাদের বাধ্য করা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গেও কথা বলেছেন বলে জানান।
শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, গণতান্ত্রিক দেশে মিছিল-মিটিং বা প্রতিবাদ কর্মসূচি করার অধিকার সকলের আছে। কিন্তু কাউকে জোর করে আন্দোলনে সামিল করা উচিত নয়। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে সরকারের কোনও আপত্তি নেই বলেও তিনি জানান। এদিকে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছে সিজেপি। দিল্লির পর এবার কলকাতায়ও কর্মসূচির পরিকল্পনা করেছে সংগঠনটি। সেই জন্য কলকাতা পুলিশের কাছে অনুমতির আবেদন করা হয়েছে।
সূত্রের খবর, দেদীপ্য গঙ্গোপাধ্যায় নামে এক ব্যক্তি, যিনি নিজেকে সিজেপির সদস্য বলে পরিচয় দিয়েছেন, তিনি কলকাতা পুলিশের কাছে ইমেল করে মিছিলের অনুমতি চেয়েছেন। প্রস্তাব অনুযায়ী, শুক্রবার বিকেল ৪টায় কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল করার পরিকল্পনা রয়েছে। আয়োজকদের দাবি, সেখানে প্রায় দেড় হাজার মানুষ অংশ নিতে পারেন। তবে এই কর্মসূচির অনুমতি কলকাতা পুলিশ দিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ প্রশ্নফাঁসের পর এবার নম্বরেও কেলেঙ্কারি! NEET কাণ্ডে কলকাতা হাই কোর্টে বড় মামলা
প্রসঙ্গত, নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে গত সোমবার সংসদ অভিযানের ডাক দিয়েছিল সিজেপি। সেই কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ ওঠে। পরে সেই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দিল্লির পর এবার কলকাতার কর্মসূচি ঘিরেও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে (Suvendu Adhikari)।













