নতুন ধারাবাহিকে এবার চিকিৎসা দুর্নীতি, স্টার জলসার হাত ধরে কামব্যাক ‘তিলোত্তমা’ সুস্মিতার

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : চিকিৎসা দুর্নীতির মতো জ্বলন্ত সমস্যা এবার উঠে আসছে টিভির পর্দায়। স্টার জলসার আসন্ন ধারাবাহিক (Serial) ‘তিলোত্তমা’র বিষয়বস্তু ইতিমধ্যেই আকর্ষণ করেছে দর্শকদের। চিকিৎসা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নামবেন সিরিয়ালের ‘তিলোত্তমা’ সুস্মিতা দে।

স্টার জলসায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক (Serial)

ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের প্রথম ঝলক। ধারাবাহিকের গল্পের শুরু হচ্ছে এক তরুণী চিকিৎসককে ঘিরে। হাসপাতালের ভেতরে চলা এক চিকিৎসা দুর্নীতি চক্রের পর্দা ফাঁস করতে উদ্যত হওয়ায় আক্রমণ নেমে আসে তাঁর উপরে। আর এখানেই ঘুরে যায় গল্পের মোড়। তাঁর রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয় ‘তিলোত্তমা’।

New serial tilottoma on star jalsha

কী সিরিয়ালের বিষয়বস্তু: ‘কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে। কিন্তু আজকের সেই তিলোত্তমারা ভালো নেই’, সেই তিলোত্তমাদের অন্ধকার থেকে বের করে আনতেই মাথা তুলে দাঁড়ায় তিলোত্তমা মুখার্জি। এই চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা। আবারও এক লড়াকু নারীর চরিত্রে তাঁকে পেয়ে আপ্লুত দর্শকরা।

আরও পড়ুন : ‘শুধু অনিয়ম নয়, খুনের মামলা এটা’, অভিষেককে নিয়ে বিষ্ফোরক মুখ্যমন্ত্রী

প্রযোজনার দায়িত্বে কে: আসন্ন এই ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বে থাকছে ব্লুজ প্রোডাকশন। ধারাবাহিকের (Serial) প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী, রূপসা চক্রবর্তী এবং রূপসনাতো চক্রবর্তী। ধারাবাহিকের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন স্নেহাশিস চক্রবর্তী। সঙ্গীত পরিচালনার দায়িত্বে স্নেহাশিস চক্রবর্তী এবং রূপসনাতো চক্রবর্তী।

আরও পড়ুন : সমুদ্র উত্তাল, চাহিদা থাকলেও দেখা নেই ইলিশের, মাথায় হাত মৎস্যজীবীদের

টিআরপি টপার ধারাবাহিক উপহার দেওয়ার জন্য বিশেষ ভাবে পরিচিত ব্লুজ প্রোডাকশন। নতুন সিরিয়ালের হাত ধরে এক নতুন জুটিও উপহার দিতে চলেছে প্রযোজনা সংস্থা। সুস্মিতার বিপরীতে দেখা যাবে নবাগত সৌম্যদীপ দত্তকে। আগামী ২৭ জুলাই থেকে সন্ধ্যা সাড়ে ছটার স্লটে স্টার জলসায় শুরু হতে চলেছে ‘তিলোত্তমা’।