সমুদ্র উত্তাল, চাহিদা থাকলেও দেখা নেই ইলিশের, মাথায় হাত মৎস্যজীবীদের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বর্ষার মরশুমেও প্রত্যাশা মতো ইলিশ (Hilsa Fish) আসছে না বাজারে। গত ২ জুলাই থেকে শুরু হয়েছে দুর্যোগ। আর এই দুর্যোগের জেরে ক্ষতির মুখে পড়ছেন মৎস্যজীবীরা। সমুদ্রে মাছ ধরতে যেতে না পারায় জালে উঠছে না ইলিশ। মাঝে দু চারদিন পরিস্থিতি কিছুটা ঠিক হলেও সমুদ্র ছিল উত্তাল। মাছ ধরতে সমুদ্রে গিয়েও আবার ট্রলার নিয়ে উপকূলে ফিরে এসেছেন মৎস্যজীবীরা।

প্রতিকূল আবহাওয়ায় দেখা নেই ইলিশের (Hilsa Fish)

গত ২০ দিনের মধ্যে প্রতিকূল আবহাওয়ার জেরে প্রায় ৫ টি ট্রলার দুর্ঘটনার কবলে পড়েছে। মৃত্যু হয়েছে প্রায় ১০ জন মৎস্যজীবীর। ৫ জন মৎস্যজীবী নিখোঁজ হয়েছেন এখনও পর্যন্ত। আবহাওয়ার উন্নতি না হওয়ায় ইলিশের প্রাপ্তি নিয়ে দেখা দিয়েছে সংশয়।

Hilsa fish availability low

জালে উঠছে না ইলিশ: এক মৎস্যজীবী বলেন, বর্তমান পরিস্থিতিতে সমুদ্রে স্বাভাবিক ভাবে জাল ফেলে মাছ ধরার মতো পরিস্থিতি আর নেই। সমুদ্র উত্তাল থাকায় জাল ফেললেও তেমন মাছের দেখা পাওয়া যাচ্ছে না। ভোলা, চেলার মতো মাছ টুকটাক উঠলেও ইলিশেরই দেখা নেই।

আরও পড়ুন : বৈঠকের আগেই বড় সিদ্ধান্ত, ‘আরশোলা’দের দাবি মেনে পদত্যাগ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

জুলাইতে ইলিশের আকাল: কাকদ্বীপের দুটি মৎস্যজীবী সংগঠনের সম্পাদক বলেন, প্রথম পর্যায়ে প্রতিটি ট্রলারই ইলিশ মাছ পেয়েছিল। কিন্তু জুলাই থেকেই আর ইলিশের (Hilsa Fish) তেমন দেখা নেই। দুর্যোগের জেরে বড় ক্ষতির মুখে পড়ছে মৎস্যজীবীরাও।

আরও পড়ুন : ‘শুধু অনিয়ম নয়, খুনের মামলা এটা’, অভিষেককে নিয়ে বিষ্ফোরক মুখ্যমন্ত্রী

অন্যদিকে ডায়মন্ডহারবারের এক ব্যবসায়ী বলেন, সেপ্টেম্বরের পর থেকে সেভাবে আর ইলিশ উঠবে না। এই বর্ষার মরশুমেই বাজারে ইলিশের চাহিদা থাকে সবথেকে বেশি। এরপর থেকে চাহিদাও ধীরে ধীরে কমতে থাকে।