বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। আন্দোলনকারীদের প্রধান শর্ত মেনে অবশেষে ইস্তফা দিলেন তিনি। শিক্ষামন্ত্রীর ইস্তফাই ছিল আন্দোলনকারীদের মূল দাবি। সেই দাবি থেকে কোনোমতে পিছু হটবে না তাঁরা, এমনটাই জানানো হয়েছিল। অবশেষে আন্দোলনকারীদের ৩ টি দাবিই মেনে নিলে সরকার।
পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)
শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। ‘ককরোচ জনতা পার্টি’র সঙ্গে বৈঠকের ঠিক আগেই পদত্যাগ করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ইস্তফা পত্র দিয়ে তিনি বলেন, গত ১০ দিনের ঘটনাক্রম দেখে তাঁর মন ভারাক্রান্ত।

বৈঠকের আগেই ইস্তফা: উল্লেখ্য, কেন্দ্রের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের আগেই দু দফা বৈঠক হয়েছে। এদিন বিকেলেই তৃতীয় বৈঠকের পরিকল্পনা ছিল। তার ঠিক আগেই ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর কাছে ইস্তফা পত্র দিয়েছেন তিনি। সেই পত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন মন্ত্রী।
আরও পড়ুন : বেশি ধুলেই স্বাদ নষ্ট, রান্নার আগে কতবার ধোয়া উচিত ইলিশ?
তিনটি দাবিতেই মান্যতা: প্রসঙ্গত, সিজেপির তরফে তিনটি দাবি রাখা হয়েছিল কেন্দ্রের কাছে। মূল দাবি ছিল, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, দ্বিতীয়ত আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করার নিশ্চয়তা এবং তৃতীয়ত নিটের প্রশ্নফাঁস কাণ্ডে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের নিশ্চয়তা।
আরও পড়ুন : প্রান্তিক মানুষদের জন্য বড় উদ্যোগ, দুয়ারে এবার চিকিৎসা পৌঁছে দেবে ১০০ টি মোবাইল ভ্যান
দ্বিতীয় ও তৃতীয় দাবি মেনে নিলেও প্রথম দাবিটি এতদিন মানেনি সরকার। অবশেষে শনিবার পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেছেন, গত ৩ মে নিটের পরীক্ষায় যে অনিয়ম ধরা পড়েছিল তার দায় প্রথম দিন থেকেই নিয়েছিলেন তিনি। সেই দায় কখনোই ঝেড়ে ফেলার চেষ্টা করেননি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।













