প্রান্তিক মানুষদের জন্য বড় উদ্যোগ, দুয়ারে এবার চিকিৎসা পৌঁছে দেবে ১০০ টি মোবাইল ভ্যান

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সরকার বদলের পর স্বাস্থ্য ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে উদ্যোগী হয়েছে নয়া প্রশাসন। কলকাতায় ঘিঞ্জি এলাকাগুলির বাসিন্দাদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এবার উদ্যোগী হল রাজ্য সরকার। জানা যাচ্ছে, স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির মাধ্যমে শহরে আরও ১০০ টি নতুন মোবাইল মেডিকেল ইউনিট (Mobile Medical Unit) চালু হতে চলেছে। সমাজের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের স্বাস্থ্য পরিষেবায় নজর দিতেই এই বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

কী কী থাকছে মোবাইল চিকিৎসা ভ্যানে (Mobile Medical Unit)?

জানা যাচ্ছে, প্রতিটি মোবাইল ভ্যানেই সেমি অটো অ্যানালাইজার, সেল কাউন্টার, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি, পোর্টেবল হ্যান্ড হেল্ড এক্স রে মেশিন থাকবে। হিমোগ্লোবিন, ম্যালেরিয়া শনাক্তকরণ, রক্তে শর্করার মাত্রা, গর্ভধারণ পরীক্ষার মতো মোট ৩৫ ধরণের পরীক্ষার ব্যবস্থা রয়েছে মোবাইল ভ্যান গুলিতে। জটিল চিকিৎসা সংক্রান্ত সুবিধা পাওয়া যাবে ইউনিট গুলিতে। টেলি মেডিসিন ব্যবস্থার মাধ্যমে সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শও পাবেন রোগীরা।

100 mobile medical unit to launch soon

কেন এই বিশেষ উদ্যোগ: মূলত সমাজের প্রান্তিক এলাকার মানুষদের বিশেষ পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন, শহরের বস্তি এলাকার বহু মানুষ সঠিক চিকিৎসা পরিষেবা (Mobile Medical Unit) পান না। তাদের দুয়ারে আধুনিক যন্ত্রপাতি নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পৌঁছে দিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও চাঙ্গা করে তোলাই লক্ষ্য প্রশাসনের।

আরও পড়ুন : হু হু করে চড়ছে দাম, দেশে হঠাৎ করেই চিনির আকাল, কিন্তু কেন?

মিলবে প্রসূতি চিকিৎসা: বস্তি এলাকার প্রসূতি মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা বড় চ্যালেঞ্জ বলেও জানান এই চিকিৎসক। নতুন ১০০ টি মোবাইল ইউনিট চালু হলে সেক্ষেত্রে সুবিধা হবে বলেই মনে করছে চিকিৎসক মহল।

আরও পড়ুন : বর্জ্য ব্যবস্থাপনায় বড় উদ্যোগ, সেপ্টেম্বর থেকেই রাস্তায় থুতু-প্রস্রাবে জরিমানা

এই মোবাইল ইউনিটগুলিতে জটিল রোগের চিকিৎসারও সুযোগ থাকছে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোতে এতে বড় বদল আসবে বলেই আশা করা হচ্ছে।