বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের উন্নতির স্বার্থে এবার বড় ঘোষণা করল সরকার। রাজ্যের নগরোন্নয়ন ও পুর পরিষেবা নিয়ে বড় ঘোষণা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বিধানসভায় বক্তব্য রাখার সময় দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তিনি বলেন, তারাতলা ও গার্ডেনরিচের মতো ঘটনার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।
বিরোধীদের কটাক্ষ অগ্নিমিত্রার (Agnimitra Paul)
বিরোধীদের কটাক্ষ শানাতেও দেখা যায় মন্ত্রীকে। জাভেদ খানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাদের সময়েও একাধিক বিল্ডিং প্ল্যান নিয়ে অভিযোগ এসেছে। দুঃখের বিষয়, আপনার এলাকাতেই এই ধরণের সমস্যার সংখ্যা বেশি।’ জল জমার সমস্যা নিয়ে ফিরহাদ হাকিমকে তিনি প্রশ্ন করেন, ১৫ বছর সরকারে থেকেও কেন কোনও স্থায়ী সমাধান করা গেল না? টাকাগুলো গেল কোথায়?

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ঘোষণা: বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও বড় ঘোষণা করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, সরকারের লক্ষ্য হল প্রতিটি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করে রাস্তায় আবর্জনা ফেলা পুরোপুরি বন্ধ করা। বর্জ্য সংগ্রহ করা গাড়িগুলিতে জিপিএস ব্যবস্থা থাকবে।
আরও পড়ুন : বিদ্যুতের বিল কম আসবে? স্মার্ট মিটার লাগালে কী সুবিধা?
কী বললেন অগ্নিমিত্রা: মন্ত্রী (Agnimitra Paul) আরও বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে ‘স্বচ্ছ’ অ্যাপ চালু হবে গোটা রাজ্যে। মন্দির ও বাজারে ব্যবহৃত ফুল থেকে তৈরি করা হবে ধূপকাঠি ও আবির। এতে বর্জ্য কমার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। প্লাস্টিক দূষণ কমাতে বোতল ক্রাশার ব্যবহার করা হবে। সেখানে প্লাস্টিকের বোতল জমা দিলে বিনামূল্যে একটি ব্যাগ দেওয়া হবে।
আরও পড়ুন : হু হু করে চড়ছে দাম, দেশে হঠাৎ করেই চিনির আকাল, কিন্তু কেন?
মন্ত্রী অগ্নিমিত্রা পাল মনে করিয়ে দিয়েছেন, ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় থুতু ফেললে বা প্রস্রাব করলে ২০০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত জরিমানা হবে। সব বাড়িতে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান অগ্নিমিত্রা।













