হু হু করে চড়ছে দাম, দেশে হঠাৎ করেই চিনির আকাল, কিন্তু কেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : হঠাৎ করেই চিনির (Sugar) দামে উত্থান দেশজুড়ে। গত এক মাসেই এক্স ফ্যাক্টরি চিনির দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ। খুচরো বাজারে এর প্রভাবে ঘাটতির আশঙ্কা থেকে যাচ্ছে। তবে অখিল ভারতীয় চিনি ব্যাপার সঙ্ঘ আশ্বাস দিয়েছে, দেশে পর্যাপ্ত পরিমাণে চিনি মজুত রয়েছে।

চিনির (Sugar) দাম বেড়েছে দেশ জুড়ে

অল ইন্ডিয়া সুগার ট্রেড অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, এক মাসেরও কম সময়ে কারখানা মূল্যে চিনির দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ। তবে এর অর্থ এই নয় যে দেশে চিনির সরবরাহ কমে আসছে। ইন্ডিয়ান সুগার অ্যান্ড বায়ো এনার্জি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও ন্যাশনাল ফেডারেশন অফ কো অপারেটিভ সুগার ফ্যাক্টরিজ স্পষ্ট করে দিয়েছে যে, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত পরিমাণে চিনি মজুত রয়েছে।

Sugar price hike in India

কেন বাড়ছে দাম: কৃষি জলবায়ুগত পরিস্থিতির উপরে নির্ভর করে ২০২৬-২৭ সালের মাড়াই মৌসুম আগে শুরু করা গিয়েছে। এতে বাজারে ফ্রেশ চিনির সরবরাহ বাড়বে বলেই মনে করা হচ্ছে। AISTA এর চেয়ারম্যান বলেন, চিনি সরবরাহ শৃঙ্খলের সমস্ত অংশীদারকে দেশজুড়ে চিনির (Sugar) নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আহ্বান জানাচ্ছেন।

আরও পড়ুন : স্টেশনের নামের সঙ্গে জংশন, টার্মিনাল, ক্যান্ট থাকে কেন? অনেকেই জানেন না এর অর্থ

দেশবাসীকে বিশেষ অনুরোধ: তিনি আরও বলেন, আতঙ্কিত হয়ে বেশি কেনাকাটা করে মজুদ না রাখার আবেদন জানিয়েছেন। কোনও বিভ্রান্তিকর তথ্য বা গুজব উপেক্ষা করে সরকারি নিয়মকানুন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : বেশি ধুলেই স্বাদ নষ্ট, রান্নার আগে কতবার ধোয়া উচিত ইলিশ?

আখ মাড়াই শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে শীঘ্রই। ফসল কাটার প্রথম দিকে আবহাওয়া অনুকূল থাকবে, সেই সঙ্গে অতিরিক্ত বৃষ্টিপাত না হওয়ায় আখ কাটা ও মাড়াইয়ের কাজ ভালোভাবে চলতে পারবে।