বাংলাহান্ট ডেস্ক : ভরা বর্ষায় ইলিশের (Hilsa Fish) মরশুম শুরু হয়ে গিয়েছে। বাজারের ব্যাগ ভর্তি করে রূপোলি শষ্য কিনে বাড়ি ফিরছেন ভোজনরসিকরা। ডিম ভরা চওড়া পেটির ইলিশ দিয়ে তারপর তৈরি হয়ে যাচ্ছে নানান রকমারি পদ। কিন্তু জানেন কি, বেশি ধুলে স্বাদটাই নষ্ট হয়ে যায় ইলিশের?
কোন ইলিশের (Hilsa Fish) স্বাদ বেশি?
চিরাচরিত বাঙালি রান্না থেকে নানান ফিউশন পদও রয়েছে ইলিশের। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ ভাজা থেকে রোস্টেড ইলিশের মতো নানান লোভনীয় পদ রয়েছে। মূলত নদীর ইলিশের স্বাদই সবথেকে বেশি হয়। সমুদ্রের নোনা জলের ইলিশের স্বাদ কিন্তু ততটা হয় না।

বেশি ধোবেন না ইলিশ: ইলিশ রান্না করার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি। রান্নার আগে বেশি জল দিয়ে ধুলেই স্বাদ নষ্ট হয়ে যায় ইলিশের। খুব বেশি জল দিয়ে তাই ইলিশ মাছ ধোয়া উচিত নয়। এতে মাছের স্বাদ চলে যায়।
আরও পড়ুন : স্টেশনের নামের সঙ্গে জংশন, টার্মিনাল, ক্যান্ট থাকে কেন? অনেকেই জানেন না এর অর্থ
কীভাবে ধোবেন মাছ: বাজার থেকে কিনে আনার পর অল্প জল দিয়ে একবারই ধোবেন ইলিশ মাছ (Hilsa Fish)। দুবার ধোয়ার দরকার নেই। ইলিশ মাছ ধুয়ে জল ঝরে গেলে নুন ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে মিনিট ১৫ রেখে দিন। এতে মাছের মধ্যে নুন হলুদ ভালো মতো ঢুকবে।
আরও পড়ুন : বিদ্যুতের বিল কম আসবে? স্মার্ট মিটার লাগালে কী সুবিধা?
ইলিশ মাছ কড়া করে ভাজতে নেই কখনও। লাল করে ভাজলে ইলিশের স্বাদ থেকে সুগন্ধ সবটাই নষ্ট হয়ে যায়। হালকা ভাজলেই ইলিশের ঘ্রাণ ও স্বাদ দুটোই বজায় থাকবে।













