Durga Puja 2026 Live Updates

স্টেশনের নামের সঙ্গে জংশন, টার্মিনাল, ক্যান্ট থাকে কেন? অনেকেই জানেন না এর অর্থ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী সফর করেন ভারতীয় রেলে (Indian Railways)। দেশের প্রায় প্রতিটি কোণাই রেল সূত্রে সংযুক্ত। বিভিন্ন স্টেশনের নামও হয় নানান রকমের। কিন্তু কখনও ভেবে দেখেছেন কোনও স্টেশনের নামের পরে জংশন, কোনও স্টেশনের নামের পরে টার্মিনাল, কোনোটার পরে আবার ক্যান্ট কেন লেখা থাকে? এর অর্থ কী জানেন?

টার্মিনাল কেন থাকে স্টেশনের (Indian Railways) নামের সঙ্গে?

এই শব্দগুলি স্টেশনের পরিচয় নির্ধারণ করে। কোনও স্টেশনের নামের সঙ্গে টার্মিনাল শব্দটি যুক্ত থাকলে তার অর্থ হল স্টেশনটি সেখানেই শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ ওই স্টেশনের পর ট্রেনগুলি আর একই ট্র্যাকে চলতে পারে না। হয় ট্রেনগুলিকে বিপরীত ট্র্যাকে চলতে হয় নয়তো অন্য লাইনে চলতে হয়। অনেক দূরপাল্লার ট্রেন এখান থেকে সফর শুরু করে, অনেক ট্রেনের আবার এখানে সফর শেষও হয়। দিল্লির আনন্দ বিহার টার্মিনাল, মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাস, ছত্রপতি শিবাজি টার্মিনাস হল এর উদাহরণ।

Meaning of junction cantt terminal in Indian Railways

ক্যান্ট এর অর্থ কী: কিছু স্টেশনের নামের সঙ্গে যুক্ত থাকে ‘ক্যান্ট’। এর কী অর্থ? এখানে ক্যান্ট বলতে বোঝায় সেনানিবাস। ভারতে ব্রিটিশ রাজের সময় দেশের বিভিন্ন অংশে সামরিক সেনানিবাস স্থাপন করার সঙ্গে সঙ্গে সৈন্য ও সামরিক সরঞ্জাম চলাচলের জন্য এলাকাগুলির কাছে রেল স্টেশন (Indian Railways) তৈরি করা হয়েছিল। স্টেশনের নামের সঙ্গে পরে যুক্ত হয় ক্যান্ট।

আরও পড়ুন : এগিয়ে এল প্রথম মেট্রোর সময়, বাড়ছে পরিষেবাও, ব্লু ও গ্রিন লাইনে বড় বদল

জংশন কোন স্টেশন: অনেক স্টেশনের নামের সঙ্গে যুক্ত থাকে জংশন। এটি এমন একটি স্টেশন যেখানে রেললাইনগুলি অন্তত তিনটি ভিন্ন দিকে বিভক্ত হয়ে যায়। মথুরা জংশন যেমন দিল্লি, আগ্রা, মথুরা, আলিগড়ের মতো রুটের সঙ্গে যুক্ত। অর্থাৎ রেল নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ হল জংশন।

আরও পড়ুন : গিজগিজ করছে একসঙ্গে, বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে যা উদ্ধার হল…

উল্লেখ্য, যেকোনো বড় রেলস্টেশনই কিন্তু জংশন নয়। জংশন হতে হলে রেল স্টেশনটি থেকে অন্তত তিন দিকে রেললাইনের শাখাপ্রশাখা বেরোনো প্রয়োজন।