প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয় ‘ফ্রেন্ডস’ ভিডিও আচমকাই উধাও! ক্ষমা চেয়ে কী বার্তা দিল Meta?

Published on:

Published on:

PM Narendra Modi Video disappeared, what did meta say?
Follow

বাংলা হান্ট ডেস্ক: গত বৃহস্পতিবার মাঝরাতে নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের পরিপ্রেক্ষিতে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়ে একটি ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi Video)। মাত্র কয়েকঘণ্টার মধ্যেই ওই ভিডিওতে ভিউ ২৭১ মিলিয়ন ছাড়িয়ে যায়। যদিও, মঙ্গলবার দেখা যায় যে কিছুক্ষণের জন্য জেন-জি’-র উদ্দেশ্যে করা প্রধানমন্ত্রীর ওই জনপ্রিয় ভিডিও (Social Media) দেখা যাচ্ছে না। এমতাবস্থায়, বিষয়টির পরিপ্রেক্ষিতে শুরু হয় বিতর্ক। শুধু তাই নয়, ইতিমধ্যেই বিষয়টিকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মেটা (Meta)। সংস্থাটি জানিয়েছে যে, একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওই ভিডিওটি সাময়িকভাবে দেখা যাচ্ছিল না। মূলত, দীর্ঘক্ষণ ধরে ওই ভিডিওটিতে একটি বার্তা দেখা যায়, যেখানে লেখা ছিল, ‘লিগ্যাল রিকোয়েস্টের কারণে, এই মিডিয়াটি আপনার অঞ্চলে উপলব্ধ নয়।’ তবে, কয়েক ঘণ্টা পরেই মেটা ভিডিওটি পুনরুদ্ধার করে। এই ঘটনাই প্রশ্নের মুখে ফেলেছে মেটাকে।

আচমকাই উধাও হয়ে যায় প্রধানমন্ত্রীর ভিডিও (PM Narendra Modi Video):

সমালোচনা করেছে বিজেপি: বিষয়টি সামনে আসার পরেই বিজেপি মেটা-কে নিয়ে প্রশ্ন তুলেছে। মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র এবং দলের আইটি ও সোশ্যাল মিডিয়া ইন-চার্জ প্রীতি গান্ধী সোশ্যাল মিডিয়ায় সংস্থাটির সমালোচনা করেছেন। তিনি লিখেছেন যে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী দেশের তরুণদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য তাঁর প্রথম সেলফি ভিডিও শেয়ার করেছিলেন। কিন্তু ফেসবুক সেটিকে শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। ভারতের মানুষ কী দেখবে আর কী দেখবে না, তা ঠিক করার অধিকার মেটাকে কে দিয়েছে?

PM Narendra Modi Video disappeared, what did meta say?

কী জানা গিয়েছে: সূত্র দাবি করেছে যে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের পদক্ষেপ সংক্রান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টটি মেটা ইচ্ছাকৃতভাবে ব্লক করেছে—এই দাবিটি মিথ্যা। সূত্র আরও জানিয়েছে, মেটা এই পোস্টটি কখনোই ব্লক করেনি। পোস্টটি এখনও প্ল্যাটফর্মে রয়েছে এবং সেটি সকলের জন্য উপলব্ধ। এটি কোনও নিষেধাজ্ঞা বা পোস্ট মুছে ফেলার ঘটনা ছিল না, বরং একটি টেকনিক্যাল গ্লিচ ছিল। এই কারণেই সমস্যাটি ঘটে।

আরও পড়ুন: জাদেজার প্রত্যাবর্তন! শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট দলের ঘোষণা BCCI-র, প্রথমবার সুযোগ পেলেন সারাংশ জৈন

কী জানিয়েছে মেটা: সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও হঠাৎ দেখতে না পাওয়ার বিষয়টিতে সরকারের কাছে ক্ষমা চেয়েছে মেটা। সংস্থাটি স্বীকার করেছে যে, একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ভিডিওটি দেখা যাচ্ছিল না। তবে, সরকার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে। এছাড়াও, মেটা-র আধিকারিকদের তলব করেছে কেন্দ্র।

আরও পড়ুন: চাকরি ছেড়ে ব্যবসায় ব্যর্থতা! অবশেষে চাষাবাদেই বার্ষিক ৩০ লক্ষের আয়, অবাক করবে রমেশের কাহিনি

উল্লেখ্য যে, যে ভিডিওটি সাময়িকভাবে দেখা যাচ্ছিল না, তাতে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা ঘোষণা করা হবে। ওই ভিডিওটির শুরুতে প্রধানমন্ত্রী ‘ফ্রেন্ডস’ সম্বোধন করে তাঁর বক্তব্য শুরু করেন। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেটি তুমুল ভাইরাল হয় নেটমাধ্যমে।