আজও খেল দেখাবে বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়-জলের পূর্বাভাসঃ আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal weather rain alert Kolkata North Bengal West Bengal weather update 29 July
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য জুড়ে খেল দেখাচ্ছে বৃষ্টি। বিগত কয়েকদিন ধরে জেলায় জেলায় বর্ষণ চলছে। বুধবারও সেই ধারা বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) ৮টি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি কোথায় কেমন আবহাওয়া (Weather Update) থাকবে জেনে নিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | (South Bengal Weather)

রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কমেছে। কিন্তু তাই বলে রোদ ঝলমলে দিন ফিরছে এমনটা নয়। আবহাওয়া দফতরের মঙ্গলবার রাতের পূর্বাভাস অনুযায়ী, আজ শহর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ ”স্বাস্থ্যসাথী” কার্ড ছিল, কাজ হত না! এবার কেন্দ্র-রাজ্যের সুবিধা পাবে জনতা জানালেন দিলীপ ঘোষ

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষত দক্ষিণবঙ্গের ৮টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামের একটি বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত বৃষ্টির ইনিংস চলবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরের জেলাগুলিতে বৃষ্টির দাপট বজায় থাকবে। কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

south bengal weather

একইসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ের একটি বা দু’টি জায়গায় ৭ থেকে ১১ সেমি অবধি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রাজ্যে ভারী বৃষ্টির পরিস্থিতি আপাতত না থাকলেও ঝড়-জল এখনও চলবে। আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্ষণের পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার উন্নতি কবে থেকে হয় সেটাই দেখার।