বাংলা হান্ট ডেস্কঃ ফের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু রাজ্যে। আগের দু’মাসে অনেকেই অভিযোগ তুলেছিলেন, যোগ্য হয়েও এই সরকারি প্রকল্পের (Government Scheme) ৩০০০ টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। অনেক ক্ষেত্রেই শোনা যাচ্ছে, যাঁদের নাম ইতিমধ্যেই ‘অন্নপূর্ণা যোজনা’র তালিকায় নথিভুক্ত হয়েছে, তাঁদের নথিপত্র, আয়ের উৎস, ইত্যাদি যাচাই করে নেওয়া হচ্ছে।
অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে মন্ত্রীর প্রতিক্রিয়া | Annapurna Yojana
সূত্রের খবর, জুন-জুলাই মাসের পর অগাস্ট মাসেও অন্নপূর্ণা যোজনার টাকা অনেকেরই অ্যাকাউন্টে ঢুকছে না। এই আবহে উদ্বেগ বাড়ছে মহিলাদের মধ্যে। এরই মধ্যে এবার মন্ত্রীকে হাতের কাছে পেয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে ঘিরে ধরলেন মহিলারা। অন্নপূর্ণা যোজনা নিয়ে একের পর এক স্থানীয়দের।
রবিবার মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র নিজে দাঁড়িয়ে মূল্য খতিয়ে দেখতে পৌঁছে যান পূর্ব বর্ধমানের একটি সবজি বাজারে। সেখানেই মন্ত্রীকে নিজেদের মাঝে পেয়ে, অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রশ্ন করতে শুরু করেন মহিলারা। কেউ জিজ্ঞাসা করেন কেন সে টাকা পাচ্ছে না, কেউ জিজ্ঞাসা করে তাঁর টাকা কবে ঢুকবে। কেউ আবার নিজের পরিস্থিতির কথা মন্ত্রীকে জানানোর চেষ্টা করেন।
মন্ত্রী মন দিয়ে সকলের সমস্ত কথা, অভিযোগ আশ্বস্ত করেন, ধীরে ধীরে সকলেই অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাবেন। তার কথায়, ‘দু’মাস সরকার এসেছে। অনেকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। কিন্তু সব এন্ট্রি এখনও হয়নি। ভেরিফিকেশন চলছে। একমাস-দু’মাস দেরি হতে পারে। কিন্তু যাঁরা পাবার সকলেই পেয়ে যাবেন।’

আরও পড়ুন: ভারতীয় রেলের দুরন্ত সাফল্য! প্রযুক্তির দৌড়ে এগিয়ে দেশ, বাংলার জন্যও এল বড় খবর
উল্লেখ্য, ক্ষমতায় আসার আগে রাজ্যে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বলা হয়েছিল, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা সকলেই অন্নপূর্ণা যোজনা পাবেন। তবে পরে প্রাপকদের তালিকায় বিস্তর গড়মিল থাকায় নতুন করে ফর্ম ফিল আপ করার নির্দেশ দেওয়া হয়। সেই মত হচ্ছে আবেদন। একই সঙ্গে চলছে টাকা প্রদানের প্রক্রিয়াও।
















