ভারতীয় রেলের দুরন্ত সাফল্য! প্রযুক্তির দৌড়ে এগিয়ে দেশ, বাংলার জন্যও এল বড় খবর

Published on:

Published on:

Indian Railways major railway success for India bengal also benefits
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের জুন মাসে আন্তর্জাতিক রেল সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব রেলওয়েজ এর প্রতিবেদনে দেখা গিয়েছে, রেল বিদ্যুতায়নের নিরিখে বিশ্বের বৃহৎ রেল নেটওয়ার্কগুলির মধ্যে সুইজারল্যান্ডের পরেই রয়েছে ভারতের স্থান (Indian Railways)।

রেলে ভারতের বড় সাফল্য, লাভবান বাংলাও (Indian Railways)

রেল মন্ত্রকের মতে, সম্পূর্ণ বিদ্যুতায়নের ফলে ডিজ়েল নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১৫-১৬ অর্থবর্ষে যেখানে ট্র্যাকশন কাজে ২৯৩ কোটি লিটার ডিজেল ব্যবহার হত, সেখানে ২০২৪-২৫ অর্থবর্ষে তা নেমে এসেছে ১০৮ কোটি লিটারে (Indian Railways)।

রেল মন্ত্রক জানিয়েছে, বিদ্যুতায়িত রেলপথে সৌর ও বায়ুশক্তির মতো নবীকরণযোগ্য শক্তির ব্যবহার আরও সহজ হয়েছে। ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ভারতীয় রেলে ১,১৬১ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প এবং ১০৩ মেগাওয়াট বায়ুশক্তি প্রকল্প চালু হয়েছে। রেল মন্ত্রক জানিয়েছে, বিদ্যুতায়িত রেলপথে সৌর ও বায়ুশক্তির মতো নবীকরণযোগ্য শক্তির ব্যবহার আরও সহজ হয়েছে।

Indian Railways major railway success for India bengal also benefits

আরও পড়ুন: বেগুনের পদে তেতো স্বাদে বিরক্ত? মাত্র কয়েকটি কৌশলেই বদলে যাবে স্বাদ

এছাড়াও রেলওয়ে জ়োনগুলির মধ্যে সেন্ট্রাল, ইস্টার্ন, সাউথ ইস্টার্ন, নর্দার্ন, ওয়েস্টার্ন, ইস্ট কোস্ট, ইস্ট সেন্ট্রাল, কলকাতা মেট্রো-সহ মোট ১৫টি জ়োনে ১০০ শতাংশ বিদ্যুতায়ন সম্পূর্ণ হয়েছে। এছাড়া নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে ৯৯.৮ শতাংশ, নর্থইস্ট ফ্রন্টিয়ার ও সাউদার্ন রেলওয়েতে ৯৮.৭ শতাংশ।

রেল মন্ত্রকের দাবি, প্রায় সম্পূর্ণ বিদ্যুতায়নের মাধ্যমে ভারতীয় রেল শুধু বিশ্বের অন্যতম বৃহত্তম বিদ্যুতায়িত রেল নেটওয়ার্কে পরিণত হয়নি, বরং পরিবেশবান্ধব, জ্বালানি-সাশ্রয়ী ও টেকসই গণপরিবহন ব্যবস্থার দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে (Indian Railways)।