চোট পেয়ে দল থেকে ছিটকে গেলেন শুভমান গিল! শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে মাঠে নেমে চাপে ভারত

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে শ্রীলঙ্কার মাটিতে রয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ১৫ই আগস্ট থেকে টেস্ট সিরিজে দ্বীপরাষ্ট্রের মুখোমুখি হবেন শুভমান গিলরা (Shubman Gill)। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) মাঠে নামার আগে এইমুহূর্তে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে দলটি। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) চিন্তা বাড়িয়ে ডান হাতে চোট পেয়ে সেই ম্যাচে মাঠে নামতে পারেননি ভারতীয় অধিনায়ক শুভমান গিল। দলের অনুশীলনের সময় চোট পেয়েছেন ফর্মে থাকা এই তারকা ব্যাটার।

গতকাল নেটে ব্যাটিং করার সময় দুইবার ডান হাতে চোট পান শুভমান। প্রথমে ব্যাটিং করার সময় এক নেট বোলারের ডেলিভারি তার ডান হাতের বুড়ো আঙুলে আঘাত করে। আঘাত এতটাই গুরুতর ছিল যে এরপর কিছুক্ষণ ব্যাটিং বন্ধ রাখেন ভারতীয় অধিনায়ক। তারপরে ফিল্ডিং অনুশীলনের সময়ও তিনি সেই একই হাতে আঘাত পান। তাকে ছাড়াই আজ প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল।

এই জোড়া আঘাতের পর আর তাকে অনুশীলন ম্যাচে নামানোর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় তিন দিনের প্রস্তুতি ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব সামলানোর দায়িত্ব পেয়েছেন লোকেশ রাহুল। জানা গিয়েছে যে শুভমান গিলের চোট খুব একটা গুরুতর নয়। বিসিসিআই তার চোটের দিকে নজর রেখেছে। মূলত আসল সিরিজ আরম্ভের আগে তাকে নিয়ে ঝুঁকি নেওয়া উচিত নয় বলেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: রোহিত শর্মাকে নিয়ে দুই ভাগে বিভক্ত BCCI! সত্যিই কি প্রাক্তন ভারতীয় অধিনায়কের অবসর চাইছে বোর্ড

তবে এদিন ভারতীয় দলকে অনুশীলন ম্যাচের জন্য যে পিচ দেওয়া হয়েছিল, তা বেশ সমস্যায় ফেলেছিল বোলারদের। পাটা উইকেটে পেসারদের জন্য বিন্দুমাত্র সাহায্য ছিল না। ফলে প্রতিপক্ষের প্রথম উইকেট তুলতে ভারতকে অপেক্ষা করতে হয়েছে ২০ ওভার। মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণারা গোটা দিনে উইকেটের মুখ দেখেননি। পেসারদের মধ্যে একমাত্র উইকেট তুলতে পেরেছেন তরুণ ফাস্ট বোলার গুরনুর ব্রার। দিনের শেষে ৮ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশ ৮ উইকেট খুঁইয়ে ৩৬৩ রান তোলে।

আরও পড়ুন: বেশ করেছেন পুজো-পাঠ করে! অন্য ধর্মের হয়েও কোহলি-অনুষ্কার নিন্দুকদের কড়া জবাব মহম্মদ সামির

দিন এগোনোর সাথে সাথে স্পিনাররা কিছুটা সাহায্য পেয়েছিলেন। দুটি করে উইকেট নেন ভারতের তিন স্পিনার কুলদীপ যাদব, মানব সুথার ও রবীন্দ্র জাদেজা। অপর উইকেটটি আসে রান-আউটের কারণে। দ্বিতীয় দিনে স্পিনাররা আরও সাহায্য পাবেন, এমনটা আশা করা হচ্ছে। ফলে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে ভারতীয় ব্যাটারদের।